Jhalda: রণক্ষেত্র ঝালদা, ১২ ঘণ্টার বন্‌ধ ডাকল কংগ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোট গঠনের আগে কার্যত রণক্ষেত্র ঝালদা। ত্রিশঙ্কু পুরসভা গঠনের প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস। মিছিলে উপস্থিত ছিলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় কংগ্রেস কর্মীরা। ঘটনার প্রতিবাদে আগামীকাল ১২ ঘন্টার বন্‌ধ ডাকল কংগ্রেস।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: কয়লা পাচারকাণ্ডে ইডিকে নথি পাঠালেন অভিষেক, নিজের অবস্থানে অনড়

ঝালদার পুরসভা নির্বাচনে ৫ টি আসনে জয়লাভ করে তৃণমূল। ৫ টি আসন দখল কংগ্রেস। বাকি দুই আসনে জয়লাভ করে নির্দলরা। এর মধ্যে একজন নির্দল প্রার্থী তৃণমূলে যোগাদন করবেন বলে স্থির করেন। অপর একজন কংগ্রেসে যোগদান করার কথা ছিল। অভিযোগ, সেই ব্যবস্থা করতে গিয়েই খুন হতে হয়েছিল তপ কান্দুকে।

Jhalda Congress Councillor Murder : সাত লাখের বিনিময়ে খুন হন তপন কান্দু, বলছে পুলিস

উল্লেখ্য, এদিন পুরবোর্ড গঠনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কাউন্সিলররা। এদিন কালো ব্যাজ পরে শপথ নেওয়ার কথা ছিল তপন কান্দুর স্ত্রী সহ অন্যান্য কংগ্রেস কাউন্সিলরদের। পুলিশের ভূমিকা নিয়ে সরব হন পূর্ণিমা। এদিন ঝালদা পুরসভার সঙ্গে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ঝালদায় মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়। ব্যারিকেড ভেঙে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

রণক্ষেত্র ঝালদা, পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ 

রণক্ষেত্র ঝালদা, পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ 
রণক্ষেত্র ঝালদা, পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ

ঝালদাকাণ্ডে গতকালই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি একটি অডিও ক্লিপ। যেখানে তপন কান্দুকে তৃণমূলে যোগদান করার জন্য জোর করা হয়েছিল। সেকারণেই কী খুন হয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর? উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর