Abhishek Banerjee: কয়লা পাচারকাণ্ডে ইডিকে নথি পাঠালেন অভিষেক, নিজের অবস্থানে অনড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারকাণ্ডে ইডিকে নথি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে খবর, মঙ্গলবার ইমেল মারফত দিল্লিতে ইডির সদর দফতরে কাগজপত্র পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ অস্কারের পর গ্রামিতেও স্মৃতিচারণ তালিকা থেকে বাদ লতা, এবার সরব কঙ্গনা

এতদিন ইডির তরফে বারবার জানানো হচ্ছিল, কয়লা পাচারকাণ্ডে সমস্ত তথ্য দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষবার ইডির জেরার পর অভিষেক জানিয়েছিলেন ইডির তরফে যা কাগজপত্র চাইবে সমস্ত কিছু দিতে তিনি প্রস্তুত। মঙ্গলবার সমস্ত নথি ইমেল মারফত পাঠালেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

May be an image of 1 person and indoor

২০ মার্চ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ২৯ মার্চ তাঁকে ফের তলব করা হলেও ব্যক্তিগুত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তবে প্রতিবারেই ইডির তরফে অভিযোগ উঠছিল নথি জমা দেন নি তিনি। সেই অভিযোগের পরেই এক হাজার পাতার নোটিশ দিলেন তিনি।

গত ২০ মার্চ সিবিআইয়ের সদর দফতরে হাজিরা দেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক। তিনি বলেন, কোলিয়ারিতে কয়লা চুরি রোখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের। ভারত থেকে বাংলাদেশে গরু পাচার রোখার দায়িত্বে থাকে বিএসএফ। দুটো বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে।

অভিষেকের বক্তব্য ছিল, শুনানির পর তিন মাস রায় দান স্থগিত রাখা হয়েছিল। চার রাজ্যে নির্বাচনে বিজেপি জেতার পরই আমার পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। এরপর ঠিক পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই তাঁকে তলব করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে অভিষেক দিল্লি হাইকোর্টের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছেন।

কয়লা পাচারকাণ্ডে ইডিকে নথি পাঠালেন অভিষেক, দিলেন সমস্ত তথ্য 

কয়লা পাচারকাণ্ডে ইডিকে নথি পাঠালেন অভিষেক, দিলেন সমস্ত তথ্য 
কয়লা পাচারকাণ্ডে ইডিকে নথি পাঠালেন অভিষেক, দিলেন সমস্ত তথ্য

শুধুমাত্র অভিষেক নয়, কয়লা পাচারকাণ্ডে তলব করা হয়েছে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শালিকাকে। ইডি সূত্রে খবর, দুটি বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তাঁদের হাতে এসেছে। সেবিষয়ে তদন্তের জন্যই তলব করা হয়েছে তাঁদেরকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত