অস্কারের পর গ্রামিতেও স্মৃতিচারণ তালিকা থেকে বাদ লতা, এবার সরব কঙ্গনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অস্কারের পর গ্রামিতেও স্মৃতিচারণ তালিকাতে ছিল না লতা মঙ্গেশকরের নাম। সদ্য প্রয়াত হয়েছেন ভারতের নাইটেঙ্গেল সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতের ইতিহাসে যাঁর নাম স্বর্ণাক্ষরে খচিত থাকবে, সেই কিংবদন্তি শিল্পীর কথা কীভাবে ভুলে যাচ্ছে একের পর এক বিশ্বখ্যাত পুরস্কার বিতরণী সংস্থা! এবার এমনই প্রশ্ন মুখে মুখে ফিরছে ভক্তদের।

আরও পড়ুনঃ ইউক্রেনের পর এবার শ্রীলঙ্কা, মোদিই ভরসা, নমোর মুখাপেক্ষী এবার শ্রীলঙ্কার বিরোধী দলনেতা

কেবল লতা মঙ্গেশকরই নন, নাম বাদ থাকল তালিকা থেকে বাপী লাহিড়িরও। আর একই ভুলের পুনঃরাবৃত্তি হতে দেখে আবারও মেজাজ হারালো নেটদুনিয়া। ঝড়ের গতীতে ভাইরাল হল খবর। কীভাবে এই একই ভুল হল, উত্তর খুঁজে বেরাচ্ছে নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় যুক্তিগততে গতবছর প্রয়াত হওয়া প্রতিটা মিউজিশিয়ানের নাম সামনে এলেও কেন থাকল না এই দুই শিল্পীর নাম!

অস্কারের পর গ্রামিতেও স্মৃতিচারণ তালিকা থেকে বাদ লতা, এবার সরব কঙ্গনা

কেউ লিখলেন- অস্কারের মত গ্রামি ভুলে গেল তালিকাতে এই দুই সেলেবের নাম রাখতে! কেউ কেউ বললেন, সব থেকে বড় স্টার, যাঁরা গ্রামির মঞ্চে উপস্থিত ছিলেন তাঁদের থেকে অনেক বেশি গুণী ও সম্মানীয় ব্যক্তি বাপী লাহিড়ি ও লতা মঙ্গেশকর।

অস্কারের পর গ্রামিতেও স্মৃতিচারণ তালিকা থেকে বাদ লতা, এবার সরব কঙ্গনা

আর এবার এই নিয়ে মুখ খুললেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত । তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দুই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপর ক্ষোভ উগরে দিলেন বলিউডের ‘কুইন’। ‘ভারত রত্ন’ প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা না জানানোয় এবং তাঁর স্মৃতিচারণা না করায়, দুই অ্যাওয়ার্ড অনুষ্ঠান বয়কটের দাবি জানালেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর