ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার মূল চক্রী, বোকারোতে গা ঢাকা দিয়েও হল না রেহাই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার মূল চক্রী। শুক্রবার বোকারো থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কোলেবর সিং। পুরুলিয়া জেলা পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুনঃ Rampurhat Incident: কিসের মধ্যে লুকিয়ে রয়েছে রহস্য? নিহতদের ডিএনএ পরীক্ষা করবে সিবিআই

পুলিশ সূত্রে খবর, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে একাধিক সূত্রে মারফত পুলিশ জানতে পারে ঘটনার পিছনে রয়েছে কোলেবর সিং। গতকাল রাতে পুরুলিয়া পুলিশ খবর পায় ঝাড়খণ্ডের বোকারোতে লুকিয়ে রয়েছে সে। সেখানেই পুরুলিয়া জেলা পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা যুক্ত? তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ।

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার মূল চক্রী, বোকারোতে গা ঢাকা দিয়েও হল না রেহাই
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার মূল চক্রী, বোকারোতে গা ঢাকা দিয়েও হল না রেহাই

দিন কয়েক আগেই ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে কেস ডায়েরি তলব করে কলকাতা হাইকোর্ট। শুক্রবারের মধ্যে কেস ডায়েরি তলব করা হয়েছিল। একইসঙ্গে তদন্তের রিপোর্ট জমা দিতে বলে আদালত। বিচারপতি রাজশেখর মানাথ জানিয়ে দেন এবিষয়ে রাজ্যকে অবইস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তপন কান্দুর পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে।

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার মূল চক্রী, জিজ্ঞাসাবাদ শুরু 

Jhalda Murder: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে জেরার মুখে নিহতের দাদা,  চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর | Jhalda Congress councillor murder case,  slainTapan Kandu's elder brother is being ...

১৩ মার্চ খুন হন ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। পরে রাঁচি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। শুরু থেকে রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করছিল তপন কান্দুর পরিবার। একাধিক অভিযোগ ওঠে ঝালদা থানার আইসি বিরুদ্ধে। খুনের তদন্তের জন্য সিট গঠন করা হয়। ঘটনায় একজন এসআই সহ ৫ জনকে ক্লোজড করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত