নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটকাণ্ডে ৭ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল সারা দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে ঝাঁপিয়েছে সিবিআই। কয়েকদিন ধরেই তদন্তে তৎপরতা বাড়ানো হয়েছে সিবিআইয়ের তরফে। কিসের মধ্যে লুকিয়ে রয়েছে রহস্য? তা জানতেই নিহতদের ডিএনএ পরীক্ষা করবে সিবিআই।


উল্লেখ্য, বগটুই হত্যাকণ্ডে তদন্তে নেমে সিবিআইয়ের দাবী ৭ জনেরই দেহের শনাক্তকরণ হয়নি। তাই ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। সোনা শেখের বাড়ি থেকে যে ৭ জনের দেহ উদ্ধার হয়েছে সকলের দেহের ময়নাতদন্ত করতে চায় সিবিআই। সেই নমুনা পাঠানো হবে দিল্লির ফরেনসিক ল্যাবে।

সিবিআইয়ের সূত্রে খবর, বগটুইয়ের ঘটনার সময় ঘটনাস্থল থেকে কিছুদুরেই বৈঠক করছিলেন পুলিশ কর্তারা। একথা সিবিআই কর্তাদের নজরে এসেছে। সিসিটিভি ক্যামেরায় উঠে এসেছে সমস্ত তথ্য। এমনকি রামপুরহাটের সাসপেণ্ড আইসি এবং প্রাক্তন এসডিপিওকে জিজ্ঞাসাবাদ করেও এই তথ্য উঠে এসেছে।


কিসের মধ্যে লুকিয়ে রয়েছে রহস্য? সিসিটিভি ফুটেজ দেখবে সিবিআই

ইতিমধ্যেই রামপুরহাট হাসপাতাল, বগটুই গ্রাম এবং রামপুরহাট মোড়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। তিনটি জায়গায় একই ব্যক্তিদের দেখা গেলে বিষয়টি অনেকটা পরিষ্কার হতে পারে। ঘটনার পিছনের কোনও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে।







