Woman honey racket at Salt Lake Spa: স্পায়ের আড়ালে মধুচক্রের কারবার, রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি তরুণীকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মহামারির সময় আজকের দিনে দাঁড়িয়ে একটা চাকরি পাওয়া খুবই কষ্টের ব্যাপার। এই পরিস্থিতির মধ্যেই অনেক কষ্টে স্পা-এ চাকরি পেয়েছিলেন এক তরুণী। কিন্তু চাকরি করতে গিয়েই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হল তাঁকে। অভিযোগ, সল্টলেকের ওই স্পায়ের (Spa) আড়ালেই চলত মধুচক্রের রমরমা কারবার।

আরও পড়ুনঃ অবশেষে মিলছে স্বস্তি, এই রাজ্যে উঠে যাচ্ছে সব করোনাবিধি

তরুণী জানিয়েছেন, সম্প্রতি সল্টলেকের এফডি ব্লকের একটি স্পায়ে (Spa) ম্যানেজার হিসেবে কাজে যোগ দেন তিনি। সংস্থার মালিক তাঁকে বিই এবং এফডি ব্লকের দু’টি স্পা ঘুরিয়ে দেখান। কিন্তু কাজে যোগ দেওয়ার পরই দু’ জন ক্লায়েন্ট এসে তরুণীকে অশ্লীল প্রস্তাব দেন বলে অভিযোগ।

স্পায়ের আড়ালে মধুচক্রের কারবার, রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি তরুণীকে
স্পায়ের আড়ালে মধুচক্রের কারবার, রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি তরুণীকে

যদিও বা এটা নতুন ঘটছে তা কিন্তু নয়। এর আগেও অনেক স্পা সেন্টারে এমন হতে শোনা গিয়েছে। এর আগে স্পা-এ চাকরি করতে গিয়ে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে অনেককেই।

Sex Racket 2

প্রথমে তরুণী এই কুপ্রস্তাবে সাড়া দেননি। অভিযোগ এর পর ওই সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জোর করে ওই তরুণীকে স্পা-এ আসা এক ক্লায়েন্টের কাছে পাঠান। তরুণীকে ওই ব্যক্তি যৌন হেনস্থা করে বলেও অভিযোগ।

স্পায়ের আড়ালে মধুচক্রের কারবার, রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি তরুণীকে

Honey Trap

পরের দিনই স্পা-এর মালিক ফোন করে তাঁকে চাকরি থেকে ছাড়িয়ে দেন বলে জানিয়েছেন তরুণী। এবং তাঁর পর থেকেই ওই দুই স্পা-এর মালিক তরুণীকে ফোনে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত