নজরবন্দি ব্যুরোঃ অবশেষে মিলছে স্বস্তি। দীর্ঘ দুই বছর পর মহারাষ্ট্র থেকে উঠে যাচ্ছে সমস্ত রকমের করোনা বিধি। এর মধ্যে যেমন থাকছে নাইট কারফিউ, কনটেইনমেন্ট জোন সবকিছুই উঠে যাচ্ছে। এমনকি বাধ্যতামূলক হচ্ছে না মাস্ক পরাও।
আরও পড়ুনঃ রাজ্যসভাতে এবার ইতিহাস গড়লো গেরুয়া শিবির, বিরোধী দলের তকমা হারাতে পারে কং


আগামী ২ এপ্রিল অর্থাৎ মারাঠি নববর্ষের দিন থেকে মহারাষ্ট্রে উঠে যাচ্ছে সবরকম কোভিড বিধি। গণপরিবহণ ব্যবহার করতে আর দুটি ভ্যাকসিনের প্রয়োজন হবে না। নির্দেশিকায় বলা হয়েছে মল, থিয়েটার, বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠানে যেতেও আর ভ্যাকসিন সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হবে না।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এখন থেকে পরাটাকে আর বাধ্যতামূলক রাখা হচ্ছে না। খানিকটা ঐচ্ছিক হয়ে যাচ্ছে এই নিয়মও। উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই কেন্দ্র সরকার সব রাজ্যকে করোনা বিধি তুলে দিতে অনুরোধ করেছিল। কেন্দ্রের তরফে বলা হয়, সম্ভব হলে ৩১ মার্চ থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধগুলি প্রত্যাহার করে নেওয়া হোক।
অবশেষে মিলছে স্বস্তি, এই রাজ্যে উঠে যাচ্ছে সব করোনাবিধি
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানান, গত ২৪ মাসে মহামারী নিয়ন্ত্রণ করার মতো বিভিন্ন রকম বন্দোবস্ত সরকার করে ফেলেছে। সাধারণ মানুষের মধ্যেও এখন সচেতনতা আগের থেকে অনেক বেশি।









