নজরবন্দি ব্যুরোঃ রাজ্যসভাতে এবার ইতিহাস গড়লো গেরুয়া শিবির। ১৯৮৮ সালের পর এই প্রথম কোনও দল রাজ্যসভায় একক শক্তিতে ১০০ ছুঁয়ে ফেলল।শুক্রবার একসঙ্গে রাজ্যসভায় ১৩ জন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ১০ জন নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
আরও পড়ুনঃ মাসের শুরুতেই বড়সড় ধাক্কা, ২৫০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম


অসমের দুটি আসন এবং ত্রিপুরার একটি আসনে শুক্রবার নির্বাচন হয়। এই তিনটি আসনেই বিজেপি এবং তার জোটসঙ্গীরা জয়ী হয়েছে।যার ফলে ১৩টি আসনের মধ্যে বিজেপি জিতল ৪টি আসনে। একটি জিতল বিজেপির জোটসঙ্গী UPPL।
পাঞ্জাবের পাঁচ আসনে আম আদমি পার্টি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বামেরা জয়ী হয়েছে কেরলের দুটি আসনে। কংগ্রেস জিতেছে কেরলের একটি আসনে। এই ৪ আসনে জয়ের ফলে বিজেপি রাজ্যসভায় ১০০ আসন ছুঁয়ে ফেলল।
ইতিহাসে এই প্রথমবার বিজেপি রাজ্যসভায় একক শক্তিতে তিন সংখ্যায় পৌঁছল। কংগ্রেস আপাতত রয়েছে ২৯ আসনে। আগামী ৫-৬ মাসের মধ্যে আরও প্রায় ৬০টি আসন ফাঁকা হওয়ার কথা রাজ্যসভায়।


রাজ্যসভাতে এবার ইতিহাস গড়লো গেরুয়া শিবির, বিরোধী দলের তকমা হারাতে পারে কং
ওই নির্বাচনগুলির উপর নির্ভর করছে কংগ্রেসের প্রধান বিরোধী দলের তকমা আদৌ থাকবে কিনা। এই মুহূর্তে রাজ্যসভায় তৃতীয় বৃহত্তম দল তৃণমূল । তাদের দখলে ১৩টি আসন। ডিএমকের ১০ এবং আপের ৮ জন সাংসদ রয়েছেন সংসদের উচ্চকক্ষে।







