নজরবন্দি ব্যুরোঃ মাসের শুরুতেই বড়সড় ধাক্কা আমজনতার। ফের বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। পুরনো দামের থেকে বাড়ল আরও ২৫০ টাকা। যা শুনে মাথায় হাত ব্যবসায়ী সহ গাড়ির মালিকদের। যারফলে বিগত কয়েকমাসে প্রায় ৩০০ টাকা বাড়ল এলপিজির ১৯ কেজি সিলিন্ডারেের মূল্য।
আরও পড়ুনঃ আবার ও চালু হচ্ছে কলকাতা বিমানবন্দরের প্রাইমারি রানওয়ে, শেষের পথে কাজ


সেইমতো আজ মাসের প্রথম দিনে রাজধানীর বুকে ২হাজার ২৫৩ টাকায় বিকোচ্ছে বানিজ্যিক গ্যাসের দাম। উল্লেখ্য, মার্চের প্রথম সপ্তাহে সিলিন্ডার পিছু বেড়েছিল ১০৫ টাকার কাছাকাছি। যদিও গতমাসের মাঝামাঝি সময়ে ৯ টাকা কমিয়ে দেওয়া হয় ১৯ কেজি সিলিন্ডারের দাম। তবে নতুন মাস পড়তেই ফের অগ্নিমূল্য হয়ে উঠল বানিজ্যিক গ্যাস।
মাসের শুরুতেই বড়সড় ধাক্কা, ফের বাড়ল গ্যাসের দাম

তবে বানিজ্যিক গ্যাসের দাম নতুন করে বাড়ানো হলেও এখনও আগের দামেই রয়েছে বাড়ির রান্নার গ্যাস। মার্চের প্রথম সপ্তাহে একধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়েছিল ১৪ কেজির সিলিন্ডারের দাম। এখনও একই দামেই বিকোচ্ছে সেই সিলিন্ডার। এদিন ৯৭৬ টাকায় রান্নার গ্যাস মিলছে শহর কলকাতায়। যারফলে অনেকটাই স্বস্তি মধ্যবৃত্তের হেঁশেলে। তবে বানিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় কতদিন বজায় থাকে একই দাম তা নিয়েই দেখা দিয়েছে সংশয়।










