আবার ও চালু হচ্ছে কলকাতা বিমানবন্দরের প্রাইমারি রানওয়ে, শেষের পথে কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরেই বন্ধ রয়েছে শহরের প্রাইমারি রানওয়ে। যারফলে সেকেন্ডারি রানওয়ে মধ্যদিয়েই বর্তমানে যাতায়াত করছে প্রতিটি বিমান। তবে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে র‍্যাপিড এক্সিটের কাজ চালু থাকায়, মনে করা হচ্ছে আগামী রবিবার থেকেই হয়ত আবার ও চালু হচ্ছে কলকাতা বিমানবন্দরের প্রাইমারি রানওয়ে।

আরও পড়ুনঃ বাজারে আসল জেবিএলের লেটেস্ট স্পিকার, কী কী রয়েছে এই নতুন মডেলে?

বর্তমানে কোনও বিমান শহরে অবতরণের পর তা রানওয়েতে সময় নেয় ৪৫ থেকে ৫৫ সেকেন্ডের কাছাকাছি। তবে পরিকল্পনা মাফিক সেই আর ই টি গুলি তৈরি হলে, সময় অনেকটাই সাশ্রয় হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রতি ঘণ্টায় যে পরিমানে বিমান ওঠানামা করত তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

তবে কলকাতা বিমানবন্দরে যে তিনটি আর ই টি তৈরি করা হচ্ছে , তা দুদিক থেকেই কার্যকরী হওয়ার ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে, প্রথম আর ই টির মাধ্যমে মধ্যমগ্রাম ও বাকি দুই আর ই টির মাধ্যমে রাজারহাট নিউটাউন থেকে ল্যান্ড করবে প্রতিটি বিমান। তবে এই কাজ ফেব্রুয়ারির প্রথমে শুরু হওয়ার কথা থাকলেও টা সম্ভব হয়ে ওঠেনি। বৃষ্টির কথা মাথায় রেখে তা চালু করা হয় মার্চের প্রথম সপ্তাহে।

আবার ও চালু হচ্ছে কলকাতা বিমানবন্দরের প্রাইমারি রানওয়ে, স্বাভাবিকের পথে পরিষেবা 

Kolkata airport equipped with landing system to fight fog
আবার ও চালু হচ্ছে কলকাতা বিমানবন্দরের প্রাইমারি রানওয়ে, শেষের পথে কাজ

তাই গত ২৭ মার্চের মধ্যে সমস্ত কিছু শেষ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আনা হয় এপ্রিলের প্রথম সপ্তাহে। সেইমতো সমস্ত দিক বিবেচনা করে বিমানবন্দরের তরফে জানানো হয়, শুক্রবারের মধ্যেই সেশতে পারে আর ই টির কাজ। সেক্ষেত্রে এই রবিবার থেকেই ফের স্বাভাবিক হতে পারে বিমান পরিষেবা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন