নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহখানেক আগেই নিজেদের সাইট থেকে নতুন স্পিকার লঞ্চের কথা জানিয়েছিল জেবিএল। তারপর থেকেই গ্যাজেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে ছিল এই সংস্থা। অনেকেই মনে করেছিল পূর্বের স্পিকার গুলির তুলনায় নতুন কিছু আসতে চলেছে এবার। যা বদলে দিতে পারে পূর্বের সমস্ত ধারনা। ঠিক তেমনটাই ঘটল এবার। নির্ধারিত সময়ে বাজারে আসল জেবিএলের লেটেস্ট স্পিকার।
আরও পড়ুনঃ হৃদযন্ত্রের জন্য যথেষ্ট কার্যকরী কাঁচা লঙ্কা, এছাড়াও জানুন অন্যান্য গুন
এবার ফ্লিপ সিরিজের লেটেস্ট পোর্টেবেল স্পিকার লঞ্চ করল এই গ্যাজেট প্রস্তুতকারী সংস্থা। যেটি আগের থেকে নাকি অনেকটাই আলাদা। জানা গিয়েছে, IP67 ওয়াটারপ্রুফ সিস্টেমের পাশাপাশি অ্যান্টিডাস্ট রেটিংও যুক্ত করা হয়েছে এই নতুন সংস্করণে। তবে এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। মনে করা হচ্ছে, অন্যান্য স্পিকার গুলির তুলনায় আরও বেশিক্ষন থাকবে এটির ব্যাটারি লাইফ।
তবে অন্যান্য মডেল গুলির তুলনায় এই মডেলটিতত টু ওয়ে প্রসেসের উপর জোর দেওয়া হয়েছে। তাছাড়াও পার্টিবুস্টের মতো নতুন কিছু ফিচার এতে যুক্ত করা হয়েছে। যা সাউণ্ড এফেক্টের সাথে অন্যান্য গ্যাজেট গুলির সঙ্গে যুক্ত করার ও সুযোগ দিয়েছে। যারফলে ব্যাবহারকারীরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে অডিও কাস্টমাইজ করারও সুযোগ পাবে। সেইসঙ্গে এক বছরের ওয়ারেণ্টির পাশাপাশি এটিকে চার্জ করার জন্য বিশেষ ইউএসবি কেবিল ও প্রদান করা হচ্ছে।
বাজারে আসল জেবিএলের লেটেস্ট স্পিকার, জানুন বিস্তারিত

কিন্তু মডেলটির দাম নিয়ে সংশয় দেখা দিয়েছে অনেকের মধ্যে। গ্যাজেটপ্রেমীদের একাংশের মত প্রোডাক্টটির গুনমানের তুলনায় যথেষ্ট বাড়ানো হয়েছে তার দাম। যারফলে, কিনতে গিয়ে বেশকয়েকবার ভাবতে হচ্ছে অনেককেই। এই মুহূর্তে ভারতে জেবিএল ফ্লিপ ৬ দাম রাখা হয়েছে ১৪হাজার ৯৯৯ টাকা। তবে অ্যামাজনের মারফত কিছুটা হলেও কম দামে মিলতে পারে এই নতুন স্পিকার।



