ফের অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবন সূত্রে খবর, তাঁর স্নায়বিক সমস্যা হচ্ছে। এমআরআই করা হতে পারে। সেকারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকতে পারেন তিনি। ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার মতুয়া মহাসঙ্ঘের বিশেষ অনুষ্ঠান বারোনি মেলায় যাওয়ার কথা ছিল রাজ্যপাল ধনকড়ের। কিন্তু অসুস্থতার কারণে এদিন যেতে পারলেন তিনি। অসুস্থ রাজ্যপাল ফিরলেন মাঝপথ থেকেই।
রামপুরহাটের বকটুইয়ে নৃশংস হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি রাজ্যপালের। জানিয়েছেন, মহিলা এবং শিশুকে পুড়িয়ে মারা হয়েছে। এমন ঘটনার পর চুপ থাকতে পারেন না।
রাজনৈতিক প্রতিহিংসা কোনও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় থাকা উচিত নয়, এটি গণতন্ত্রের জন্য নক্কারজনক ঘটনা। নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসার মনোবল বৃদ্ধি করা হয়েছে। উত্তরবঙ্গ সফরে বিস্ফোরক মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
সাসপেণ্ড করা হয় বিজেপি বিধায়ক সুদীপ মুখ্যোপাধ্যায় এবং মিহির গোস্বামীকে। শুক্রবার রাজ্যপালের কাছে চিঠি দিয়েছেন তাঁরা। অভিযোগ, ঐ দিন বিধানসভায় ছিলেন রাজ্যপাল। যদিও পদক্ষেপ নেওয়ার হয় তাহলে রাজ্যপালের নেওয়ার কথা। অভিযোগ, তৃণমূলের এজেন্ট হিসাবে সাসপেণ্ড করেছেন স্পিকার।