নজরবন্দি ব্যুরোঃ বীরভূমের বাগটুই গ্রামে ৮ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে সমালোচনা শুরু হয়েছে। সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ঘটনাপ্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, রাজ্যে হিংসার সংস্কৃতি চলছে। মুখ্যসচিবের কাছে তথ্য তলব করেছেন তিনি।
এদিন রাজ্যপাল আরও বলেন, রামপুরহাটের এই নৃশংস ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। রাজ্যে আইনের শাসন নেই। গণহত্য৭য়া রুখতে ব্যর্থ রাজ্য প্রশাসন। গোটা ঘটনার বিষয়ে জানতে মুখ্যসচিবকে তলব করেছেন তিনি।
Horrifying violence and arson orgy #Rampurhat #Birbhum indicates state is in grip of violence culture and lawlessness. Already eight lives lost.
Have sought urgent update on the incident from Chief Secretary.
My thoughts are with the families of the bereaved. pic.twitter.com/vtI6tRJcBX
সদ্য প্রকাশিত
মিথুন রাশির আজকের রাশিফল – ২৭ জুন ২০২৬, শনিবার
বৃষ রাশির আজকের রাশিফল – ২৭ জুন ২০২৬, শনিবার— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 22, 2022
গতকাল রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুর পর বাগটুই গ্রামে ১০ টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয় জানিয়েছেন, সোমবার তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে সাত আটটি বাড়িতে আগুন লাগানো হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
সকালে একটি বাড়ি থেকে ৭ জনের মৃত্যু হয়। বাকি তিনজনের দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। তারপর থেকেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজ্যে হিংসার সংস্কৃতি চলছে, বিস্ফোরক রাজ্যপাল

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছে আইনশৃঙ্খলার এডিজি জ্ঞানবন্ত সিং। অন্যান্য অফিসারদের মধ্যে রয়েছেন, মীরজ খালিদ, সঞ্জয় সিং ওসিকে ক্লোজড করা হয়েছে। এসডিপিওকে অপসারিত করা হয়েছে।








