রাজভবনের তরফে একটি ট্যুইট প্রকাশ করে বলা হয়েছে। দু’ঘণ্টার বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে কথা হয়েছে রাজ্যপালের। স্বচ্ছতা ও প্রশাসনিক দায়িত্ববোধ বজায় থাকুক এই বার্তা দিয়েছেন রাজ্যপাল
রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সখ্যতার ছবি দেখে অনেকের মনে হয়েছিল এবার দ্বন্দ্বের সমাপন ঘটতে চলল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই যেই কে সেই। ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, বাংলার আমলা ও পুলিশ কর্তারা রাজনৈতিক পোশাক ছেড়ে ফেলুন।
বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ শুরু হয়েছে বিশ্ব বাংলা শিল্প সম্মলেন। সেখানে একই মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে রাজ্যপাল প্রশংসা করলেন মুখ্যমন্ত্রীর। সেইসঙ্গে জানালেন, এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে।
হাইকোর্টে মারামারি এবং নারী নির্যাতনের কারণে ক্রমশ অবনতি হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা। আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। চিঠিতে রাজ্যপালের উল্লেখ, আজই দেখা করুন মুখ্যমন্ত্রী।