নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ নিয়োগ নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই জেরার মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এর মধ্যে রাজভবনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং এবং শিক্ষা দফতরের সচিব মনীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল। কিন্তু কেন? কী আলোচনা হল দুই পক্ষের বৈঠকে?
আরও পড়ুনঃ রাজনীতিতে আসছেন কপিল দেব? জোড় জল্পনার মাঝে মুখ খুললেন কিংবদন্তি


সূত্রের খবর, প্রায় দু’ঘন্টা ধরে চলল বৈঠক। কিন্তু কী নিয়ে বৈঠক হল দুই পক্ষের মধ্যে? তা জানা যায়নি। তবে রাজভবনের তরফে একটি ট্যুইট প্রকাশ করে বলা হয়েছে। দু’ঘণ্টার বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে কথা হয়েছে রাজ্যপালের। স্বচ্ছতা ও প্রশাসনিক দায়িত্ববোধ বজায় থাকুক এই বার্তা দিয়েছেন রাজ্যপাল।

রাজনৈতিক মহলের আগে থেকেই ধারণা ছিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। দুই মন্ত্রীর সিবিআই তলব নিয়েও আলোচনা হয়েছে। শোনা যাচ্ছে স্বাচ্ছতার ক্ষেত্রে দুই জনকে মন্ত্রীসভার সদস্যপদ থেকে সরানোর বিষয়েও আলোচনা হয়েছে।


স্বচ্ছতা ও প্রশাসনিক দায়িত্ববোধ বজায় থাকুক, বার্তা ধনকড়ের
যদিও এধরনের তলব নতুন কিছু নয়। এর আগে একাধিক বিষয় নিয়ে তলব করা হয়েছে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের। কিন্তু শিক্ষায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক দুর্নীতির মধ্যে রাজ্যপালের তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।







