নজরবন্দি ব্যুরোঃ রাহুল দ্রাবিড়ের পর আরও এক কিংবদন্তী ক্রিকেটারের রাজনীতিতে যোগের খবরে উত্তাল হয়ে উঠল জাতীয় রাজনীতি। খবর ছড়ায় আম আদমি পার্টি অর্থাৎ AAP-এ যোগ দিতে চলেছেন হরিয়ানা হারিকেন কপিল দেব ।
আরও পড়ুনঃ ইংল্যান্ড সফরে টেস্ট দলে ফিরলেন পুজারা, ব্রাত্য ঋদ্ধি, দেখুন ভারতের টেস্ট স্কোয়াড


দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে প্রবীণ ভারতীয় ক্রিকেটার কপিলের একটি মিটিংয়ের ছবি ভাইরাল হতেই শুরু হয়ে যায় বিশ্বকাপ জয়ীর রাজনীতিতে যোগদানের জল্পনা। জল্পনার ফানুস বেশিদূর উড়তে না উড়তেই তাকে থামিয়ে দেন খোদ কপিল দেব।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “খবর পেলাম আমি নাকি কোনও রাজনৈতিক দলে যোগ দিতে চলেছি। এটা একেবারে মিথ্যে। আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই। মানুষ যেভাবে ভুয়ো খবর ছড়াচ্ছে, তাতে বেশ দুঃখই পেলাম। নিশ্চিন্ত থাকুন, ভবিষ্যতে এমন কোনও বড় সিদ্ধান্ত নিলে, নিজেই জানাব।”



উল্লেখ্য, ২০০৯ সালে একবার তাঁর রাজনীতি যোগের জল্পনা তৈরি হয়েছিল। সে সময় কপিল দেব নিজেই জানিয়েছিলেন, প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফে তাঁর কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু সবাইকেই তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

রাজনীতিতে আসছেন কপিল দেব? জোড় জল্পনার মাঝে মুখ খুললেন কিংবদন্তি
কপিলের কথায়, “আমি চাই ভাল লোকেরা রাজনীতিতে যোগ দিন।” সেবারের পর এবার ফের মাথাচাড়া দেয় একই জল্পনা। কিন্তু এবারও তা নস্যাৎ করে দিলেন কিংবদন্তি তারকা।







