‘পদক্ষেপ করুন, নাহয় চুপ করুন’ এবার রাজ্যপালকে নিশানা বিজেপির!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শাসক দল তৃণমূল কংগ্রেস সবসময় অভিযোগ করে এসেছেন রাজ্যের রাজ্যপাল বিজেপির হয়ে ওকালতি করেন। কিছু কিছু তৃণমূল নেতা তাকে কটাক্ষের সুরে বিজেপির দালাল বলতেও ছাড়েননি। রাজ্যপাল রাজ্য সরকারের যে কোন ইস্যু নিয়ে টুইট করে বিরোধিতা করেছেন বহুবার।

আরও পড়ুনঃ মদনের ছড়াতে এবার কাত রুদ্রনীল, ‘অনুমাধব’ এর পাল্টা দিলেন তৃণমূল বিধায়ক

অপরদিকে বিরোধী দল বিজেপি যেকোনো ইস্যু নিয়ে রাজ্যপালের কাছে যেতে পিছপা হননি। রাজ্য সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যপালের কাছে তারা অভিযোগ করেছেন বারবার। এহেন বিজেপি এবার রাজ্যপালকে দুষলেন তার কিছু মন্তব্যের জন্য। সোমবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন হাঁসখালির ঘটনা নিয়ে আর তারপরেই টুইসডে কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যপাল।

'পদক্ষেপ করুন, নাহয় চুপ করুন' এবার রাজ্যপালকে নিশানা বিজেপির!

আর এই ঘটনা নিয়েই এবার রাজ্যপাল কে কটাক্ষ করলেন তৃণমূল বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি আজ সাংবাদিক সম্মেলনে বলেন, “শুধু টুইট করে আর কাজ হবে না। কিছু করুন। এবার পদক্ষেপ করার সময় এসে গিয়েছে। রাজ্যপাল বারবার বলছেন, রাজ্যে আইনের শাসন নেই। মানুষ ভীত সন্ত্রস্ত, রাজ্য সরকার সঠিকভাবে রাজ্য চালাতে পারছে না। এসব শুনে শুনে মানুষ ক্লান্ত।

'পদক্ষেপ করুন, নাহয় চুপ করুন' এবার রাজ্যপালকে নিশানা বিজেপির!

‘পদক্ষেপ করুন, নাহয় চুপ করুন’ এবার রাজ্যপালকে নিশানা বিজেপির!

বাংলার মানুষ আর রাজ্যপালের বিবৃতি শুনতে চায় না। টুইট দেখতে চায় না। এবার পদক্ষেপ করুন।” শমীকের সাফ কথা,”রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা। মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করাটা তাঁর কর্তব্য। তাই হয় তিনি পদক্ষেপ করুন, নাহয় চুপ করুন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন