বাংলার আমলা ও পুলিশ কর্তারা রাজনৈতিক পোশাক ছেড়ে ফেলুন, ২৪ ঘন্টা পরেই রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব বাণিজ্য সম্মেলন উপলক্ষে বুধবার অন্য ছিবি দেখেছিল গোটা বাংলা। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সখ্যতার ছবি দেখে অনেকের মনে হয়েছিল এবার দ্বন্দ্বের সমাপন ঘটতে চলল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই যেই কে সেই। ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, বাংলার আমলা ও পুলিশ কর্তারা রাজনৈতিক পোশাক ছেড়ে ফেলুন।

আরও পড়ুনঃ Jahangirpuri: জাহাঙ্গীরপুরিতে উচ্ছেদ অভিযান এখনই নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Mamata Banerjee wants Governor to be post office, a rubber stamp: Jagdeep  Dhankhar

বৃহস্পতিবার ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, অনুরোধ করছি, বাংলার আমলা (পড়ুন আইএএস অফিসাররা) ও পুলিশ কর্তারা রাজনৈতিক পোশাক ছেড়ে ফেলুন। সেইসঙ্গে তুলে ধরেন সর্দার বল্লবভাই প্যাটেলের প্রসঙ্গ। তিনি বলেন, ১৯৪৭ সালের আজকের দিনে বল্লবভাই প্যাটেল বলেছিলেন আমলারা স্টিলের কাঠামো। রাজনীতি থেকে দূরে সরে পক্ষপাতহীন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে আমলাদের বড় ভূমিকা রয়েছে।

এই ঘটনা যদিও নতুন কিছু নয়। এর আগে একাধিকবার সরকারের প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে। একই অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। তবে একাধিকবার মুখ্যসচিব এবং ডিজিপিকে তলব করে রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্ব পৌঁছে দিয়েছেন জগদীপ ধনকড়।

বাংলার আমলা ও পুলিশ কর্তারা রাজনৈতিক পোশাক ছেড়ে ফেলুন, কেন বললেন রাজ্যপাল 

Have blocked Governor Jagdeep Dhankhar's Twitter account, says West Bengal  CM Mamata Banerjee - India News

তাই বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সরব হয়েছে তৃণমূল সাংসদরা। বারবার রাজ্যপালকে অপসারণের দাবীতে সরব হয়েছেন সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত