Jagdeep Dhankar: আজই দেখা করুন মুখ্যমন্ত্রী, হাইকোর্টের ঘটনায় তলব রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাইকোর্টে মারামারি এবং নারী নির্যাতনের কারণে ক্রমশ অবনতি হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা। আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। চিঠিতে রাজ্যপালের উল্লেখ, আজই দেখা করুন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ Pingla: ধর্ষণ না কি ধর্ষণের চেষ্টা? পিংলার ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

PM meet row: Jagdeep Dhankhar says Mamata Banerjee skipped 'public service'  over 'ego' | Deccan Herald

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন, কলকাতা হাইকোর্টে অভূতপূর্ব উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে ভাবে আদালতের কাজে বাধা দেওয়া হচ্ছে তা গণতন্ত্রকে হত্যার ইঙ্গিত। রাজ্যে মহিলাদের উপর জঘন্যতম অপরাধ সংগঠিত হচ্ছে। আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতি হচ্ছে রাজ্যে।

তিনি আরও জানিয়েছেন, আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত ব্যবস্থায় আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হয়ে ওঠে।

আজই দেখা করুন মুখ্যমন্ত্রী, চিঠি দিলেন রাজ্যপাল 

আজই দেখা করুন মুখ্যমন্ত্রী, চিঠি দিলেন রাজ্যপাল 
আজই দেখা করুন মুখ্যমন্ত্রী, চিঠি দিলেন রাজ্যপাল 

উল্লেখ্য, বুধবার রাজ্যের পরিস্থিতি নিয়ে বিকেল চারটে নাগাদ মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এর মধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত