ফের রাজ্যপাল এবং রাজ্য সরকারের দ্বন্দ্ব, এবার বাবুলের শপথ নিয়ে ধনকড়ের বাগড়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের রাজ্যপাল এবং রাজ্য সরকারের দ্বন্দ্ব। এবার বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে তৈরি হলো জটিলতা। রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে মনোমালিন্য, কথা কাটাকাটি, কটাক্ষ এটা প্রায়ই প্রতিদিনের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ সিবিআই নয়, পুলিশ করুক তদন্ত, ভোলবদল ময়নাগুড়ির নির্যাতিতার বাবার

এর আগে মমতা ব্যানার্জি, জাকির হোসেন ও আমিনুল ইসলামের বিধায়কদের শপথ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রয়াতঃ সুব্রত মুখোপাধ্যায় স্থানে উপ নির্বাচনে জয়লাভ করেছে বাবুল সুপ্রিয়। নিয়মমতো বিধায়ক কে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল। সেইমতো রাজ্যপালের কাছে সেই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছিল অনুমতির জন্য।

এবার বাবুলের শপথ নিয়ে ধনকড়ের বাগড়া

কিন্তু সূত্রের খবর, রাজ্যপাল জাগদীপ ধনকড় সেই ফাইল নাকি ফেরত পাঠিয়ে দিয়েছেন। এবং তিনি বিধানসভার সচিব কে ডেকে পাঠিয়েছেন। রাজ্যপাল বিধানসভার সচিবকে জানিয়েছেন, বাবুলের শপথ গ্রহণ অনুষ্ঠান সংক্রান্ত ফাইল তিনি সই করবেন কিন্তু তার আগে বিধানসভা সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন তিনি করেছেন তার সব উত্তর পেলেই ।

এবার বাবুলের শপথ নিয়ে ধনকড়ের বাগড়া

এই পরিস্থিতিতে বাবুলের শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে বিধানসভার তরফ থেকে জানানো হয়েছে মাননীয় রাজ্যপালের সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এই গোটা বিষয়টি নিয়ে রাজ্যপালের নিন্দা করেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি বলেছেন,

10 10

ফের রাজ্যপাল এবং রাজ্য সরকারের দ্বন্দ্ব, এবার বাবুলের শপথ নিয়ে ধনকড়ের বাগড়া

‘এভাবে রাজভবনকে, সংবিধানকে কলঙ্কিত করছেন রাজ্যপাল। এই সাংবিধানিক পদে বসে বিজেপির দালালি করছেন। পায়ে পা দিয়ে ঝগড় করে চলেছেন প্রতিটি বিষয় নিয়ে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত