নজরবন্দি ব্যুরোঃ আমার মেয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত করুক সিবিআই। পুলিশের ওপর ভরসা নেই। একথা আগেই জানিয়েছিলেন ময়নাগুড়িতে নির্যাতিতার বাবা। এবার সেই বক্তব্য থেকে সরে এলেন নির্যাতিতার বাবা ঝুলা রায়। কিন্তু ৭২ ঘন্টা পরেই ভোলবদল। তাঁর বক্তব্য, সিবিআই নয়, পুলিশ করুক তদন্ত।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে পড়ল মাওবাদী পোস্টার, ৭ দিন বাজার বন্ধের ডাক


নির্যাতিতার বাবার বক্তব্য, দিন কয়েক আগে মেয়ের ঝলসানো দেহ দেখে তিনি মাথা ঠিক রাখতে পারেননি। সেকারণেই সিবিআই তদন্ত চেয়েছিলেন। কিন্তু ঘটনার পরেই পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করায় তিনি খুশি। তার মতে পুলিশ যেভাবে তদন্ত করছে, তাতে তাঁর বিশ্বাস সেভাবে তদন্ত করলে তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী দোষীরা কঠোর শাস্তি পাবে। তাই এই মুহুর্তে তিনি আর সিবিআই তদন্ত চান না বলেই জানিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ময়নাগুড়িতে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে চার জনের বিরুদ্ধে। এই ঘটনার অভিযোগ জানানো হয়েছিল। কয়েকদিন আগে দুই অভিযুক্ত বাড়িতে এসে নাবালিকাকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেয়। এমনকি পরিবারের সকলকে প্রাণে মারার হুমকি অবধি দেওয়া হয়েছিল। এরপরেই গায়ে আগুন লাগিয়ে দেয় ওই নির্যাতিতা।


১০ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর ওই নাবালিকার মৃত্যু হয়। ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা সদর্থক বলেই মনে করা হচ্ছে। তাই পরিবারের তরফে পুলিশের ওপরেই আস্থা রাখা হচ্ছে।
সিবিআই নয়, পুলিশ করুক তদন্ত, বক্তব্য নির্যাতিতার বাবার

অতি সম্প্রতি রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনায় নজরদারির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশে সিনিয়র অফিসার দময়ন্তি সেনকে। হাঁসখালির ঘটনার তদন্ত করছে সিবিআই। তবে ময়নাগুড়ির ঘটনায় তদন্তে খুশি নির্যতিতার পরিবার।







