নজরবন্দি ব্যুরোঃ ফের জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক। বাঁকুড়া, ঝাড়্গ্রামের পর পশ্চিম মেদিনীপুরে পড়ল মাওবাদী পোস্টার। বুধবার পশ্চিম মেদিনীপুরের পিরাকাটায় মাওবাদীদের পোস্টার পড়তে দেখা গেছে। আগামী ৭ দিন বাজার বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা।
আরও পড়ুনঃ শিক্ষিকাই করাচির হামলার আত্মঘাতী জঙ্গি! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য


স্থানীয় বাসিন্দাদের দাবী, পুরানো কায়দাতেই পোস্টার দিয়েছে মাওবাদীরা। এর আগেও একই কায়দায় পোস্টার দিত তাঁরা। এবারেও একই কায়দায় সাত দিন বাজার বন্ধের ডাক দেওয়া হয়েছে। পোস্টারে লেখা,”আমাদের নেতা কিষেণ জির বদলা চাই”। তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে। এই উল্লেখ রয়েছে পোস্টারে। তৃণমূল নেতাদের নাম ধরে হুমকি দেওয়া হয়েছে।
খবর পেয়ে পিরাকাটা বাজার এলাকায় উপস্থিত হয় শালবনী থানার পুলিশ। কারা এই পোস্টার দিয়েছে? খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার বাঁকুড়ার খয়েরবনি গ্রাম এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে পোস্টার দেয় মাওবাদীরা। তৃণমূল নেতাদের পোস্টার পড়ে সারেঙ্গায়। এর পরেই পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুরে।


পশ্চিম মেদিনীপুরে পড়ল মাওবাদী পোস্টার, বাড়ছে আতঙ্ক

মাওবাদীদের গতিবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে দ্রুত বৈঠকে বসতে চলেছে পুর্বাঞ্চলীয় কাউন্সিল। বৈঠকে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডের স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবদের। চেয়ারম্যান হিসাবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভাইস চেয়ারম্যান হিসাবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।







