শিক্ষিকাই করাচির হামলার আত্মঘাতী জঙ্গি! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করাচি বিশ্ববিদ্যালয়ের কাছে আত্মঘাতী হামলার সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। সেই ফুটেজে দেখা যাচ্ছে চিনা নাগরিকদের নিয়ে গাড়িটি বিশ্ববিদ্যালয়ের নফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে যখন প্রবেশ করছে তখন বোরাখা পরা এক মহিলা ক্রমশ গাড়ির কাছে চলে আসছেন।

আরও পড়ুনঃ ক্রমবর্ধমান তাপবাহে ৭২টি ব্লকে নেমে গিয়েছে জলস্তর, জল সঙ্কট মেটাতে জলের গাড়ি আর পাউচ পাঠাচ্ছে নবান্ন

তার পরে বিস্ফোরণের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এলাকা। এবার জানা গেলো ঐ মহিলা কে। পাক পুলিশ সুত্রে খবর ওই মহিলার নাম শারি বালুচ ওরফে ব্রামশ। তিনিই বিএলএ-র বিদ্রোহী গোষ্ঠীর প্রথম আত্মঘাতী মানববোমা। ৩০ বছরের শারি জীববিদ্যার পাশাপাশি দর্শনেও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিল।

শিক্ষিকাই করাচির হামলার আত্মঘাতী জঙ্গি! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

দুই সন্তানের জননী ওই মহিলা পেশাগত ভাবে একজন শিক্ষিকা। তার এহেন পরিচয় জানতে প্রকাশ্যে আসার পরে স্বাভাবিক ভাবেই সকলে চমকে গিয়েছে। তবে সবচেয়ে অবাক করছে হাবিতান বাশির বালোচ নামে তার স্বামীর টুইট। স্ত্রীর জন্য গর্ব অনুভব করার পাশাপাশি পেশায় ডাক্তার ওই ব্যক্তি তার পোস্টে লিখেছে,

শিক্ষিকাই করাচির হামলার আত্মঘাতী জঙ্গি! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

শিক্ষিকাই করাচির হামলার আত্মঘাতী জঙ্গি! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

তাদের দুই সন্তান মাহরোচ ও মীর হাসান বড় হয়ে যখন জানতে পারবে তার মা ছিল একজন ‘মহান’ মহিলা, তখন তারা গর্ব অনুভব করবে। কীভাবে একজন শিক্ষিকা শেষ পর্যন্ত জঙ্গি দলে নাম লেখাল তা বিস্ময়ের ।

7 15

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন