নজরবন্দি ব্যুরোঃ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ শুরু হয়েছে বিশ্ব বাংলা শিল্প সম্মলেন। সেখানে একই মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে রাজ্যপাল প্রশংসা করলেন মুখ্যমন্ত্রীর। সেইসঙ্গে জানালেন, এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে।


রাজ্যপাল জগদীপ ধনকড়ের বক্তব্যে উঠে এল গোপাল কৃষ্ণ গোখলে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ। সেখানে তিনি বলেন, গোপাল কৃষ্ণ গোখলে যা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদিও তাই বলেছেন। বাংলা যা আজ ভাবে, কাল তা গোটা দেশ ভাবে । এমনকি ২০১৪ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট নীতি নিয়েছিলেন। সেই কথাও উল্লেখ্য করেন তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি চান, সকলের সুরক্ষা, সকলের উন্নতি।

রাজ্যপালের কথায়, বাংলা পূর্ব ভারতের ইকনমিক হাব। মানব সম্পদেও বাংলা অনেক এগিয়ে। বাংলা ঐতিহ্য এবং সংস্কৃতিরও কেন্দ্র। বাংলার ক্ষমতা আছে দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়ার। কেন্দ্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে চলেছে রাজ্য সরকার। এমন্তব্য করতে শোনা যায় রাজ্যপালকে। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলেছে।


এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে, বক্তব্য রাজ্যপালের

এদিন বিশ্ব বাংলা সম্মলেনের আগে গৌতম আদানির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিদেশী প্রতিনিধিদের মধ্যে ৪৯ জন রয়েছেন। উপস্থিত রয়েছেন আজিম প্রেমজি, নীরঞ্জন হীরা নন্দানি, হর্ষ নেওটিয়া, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারা।







