Bengal Global Summit 2022: শিল্পপতিদের সুবিধার জন্য আসছে শিল্পসাথী, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্যে বেশী করে বিনিয়োগ টানাই সরকারের একমাত্র লক্ষ্য। বুধবারই ‘শিল্পসাথী’ পোর্টালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্প স্থাপনের লক্ষ্যে বিনিয়োগকারীদের কী কী করণীয় তা উল্লেখ থাকবে এই পোর্টালটিতে।

আরও পড়ুনঃ Jahangirpuri Violence: সকালেই বেআইনি নির্মাণ ভাঙতে নামল পুরসভা, সুপ্রিম নির্দেশে স্থগিত অভিযান

শিল্পপতিদের সুবিধার জন্য আসছে শিল্পসাথী, এক ক্লিকে জানা যাবে সবকিছু 
শিল্পপতিদের সুবিধার জন্য আসছে শিল্পসাথী, এক ক্লিকে জানা যাবে সবকিছু

গত কয়েক মাস ধরেই চলছিল পোর্টালটির নির্মাণের কাজ। রাজ্যের কোন জেলায় কী ধরণের জমি পাওয়া যেতে পারে? সেবিষয়ে থাকছে পরিসংখ্যান সহ তথ্য।  কোনকন ক্ষেত্রে শিল্পের গতিপথ মসৃণ করা হয়েছে সেই তথ্য এই পোর্টালটিতে তুলে ধরা হয়েছে। পোর্টালে ক্লিক করলেই বিস্তারিত তথ্য পাবেন শিল্পপতিরা। এর আগে ওয়ান উইন্ডো নামক একটি পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু সমস্যা থাকার ফের একটি পোর্টাল তৈরি করা হয়েছে।

শিল্পপতিদের সুবিধার জন্য আসছে শিল্পসাথী, এক ক্লিকে জানা যাবে সবকিছু 
শিল্পপতিদের সুবিধার জন্য আসছে শিল্পসাথী, এক ক্লিকে জানা যাবে সবকিছু

নবান্ন সূত্রে খবর, গত কয়েক বছর ধরেই শিল্পপতিরা শিল্প স্থাপনের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছিলেন। সেই সমস্ত প্রস্তাব আলোচনা করেই এই বিষয়টি ‘শিল্পসাথী’ পোর্টালের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়েক মুহুর্তের মধ্যে সমস্ত নথি হাতে পাবেন শিল্পপতিরা।

May be an image of 6 people, people sitting and people standing

দুই বছর পর শিল্পের সন্ধানে নেমেছে রাজ্য। মূলত ছোট এবং মাঝারি শিল্পের পাশপাশি রাজ্যে বৃহৎ শিল্প গড়ে তোলাই প্রধান লক্ষ্য। একইসঙ্গে উত্তরবঙ্গে আগামী দিনে কীভাবে শিল্পের বিনিয়োগ বাড়ানো যায় সেদিকেও বিশেষ পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এবিষয়ে উদ্যোগ নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে এবিষয়ে বিশেষ গুরুত্ব দেন তিনি।

শিল্পপতিদের সুবিধার জন্য আসছে শিল্পসাথী, এক ক্লিকে জানা যাবে সবকিছু 

শিল্পপতিদের সুবিধার জন্য আসছে শিল্পসাথী, এক ক্লিকে জানা যাবে সবকিছু 
শিল্পপতিদের সুবিধার জন্য আসছে শিল্পসাথী, এক ক্লিকে জানা যাবে সবকিছু

আমেরিকা, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, কেনিয়ার মতো দেশের শিল্প প্রতিনিধিরা এখানে যোগ দেবেন। গতকাল, মঙ্গলবার নৈশভোজের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে শিল্প সম্মেলনের আসর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত