Jahangirpuri Violence: সকালেই বেআইনি নির্মাণ ভাঙতে নামল পুরসভা, সুপ্রিম নির্দেশে স্থগিত অভিযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জাহাঙ্গিরপুরের ঘটনায় সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।  বুধবার সকালেই বেআইনি নির্মাণ ভাঙতে নামল পুরসভা।  সেইমতো শুরু হয় উচ্ছেদ অভিযান। সুপ্রিম নির্দেশে অবশেষে স্থগিত থাকে সেই অভিযান। সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামীকাল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুনঃ সিলিকন ভ্যালির কথা ছিল, এখন গরু-ছাগল চড়ছে, বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ দিলীপের

জাহাঙ্গীরপুরীর ঘটনার পরেই বিজেপির রাজ্য সভাপতি অধেশ গুপ্তা চিঠি দিয়ে জানান ওই জায়গায় বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন অভিযুক্তরা। এরপরেই বিজেপির পরিচালিত উত্তর দিল্লির পুরসভার তরফে ভাঙার কাজ শুরু হয়। এমনকি পুলিশের সাহায্য নেয় পুরসভা। প্রায় ৪০০ পুলিশ অফিসার চাওয়া হয়।

যদিও উত্তর দিল্লির পুরসভার মেয়র রাজা ইকবাল সিং জানিয়েছেন, এটি নিয়মিত কাজের মধ্যেই পড়ে। যদিও বিজেপি সভাপতির চিঠি পাওয়ার পরেই এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক উস্কানি রয়েছে বলে মনে করা হচ্ছে।

Image

উল্লেখ্য,শনিবার হনুমান জয়ন্তীর দিন দিল্লির জাহাঙ্গিরপুরীতে তুমুল বাঁধে। একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর থেকে গুলি পর্যন্ত চালানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। তাঁদের একজনের নাম মহম্মদ আনসার। ঘটনায় অভিযুক্ত আনসার, সালিম, ইমাম শেখ, দিলসাদ ও আহিরের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে আমলা দায়ের করা হয়।

সকালেই বেআইনি নির্মাণ ভাঙতে নামল পুরসভা, ফের ধুন্ধুমার কাণ্ড দিল্লিতে 

সকালেই বেআইনি নির্মাণ ভাঙতে নামল পুরসভা, ফের ধুন্ধুমার কাণ্ড দিল্লিতে 
সকালেই বেআইনি নির্মাণ ভাঙতে নামল পুরসভা, ফের ধুন্ধুমার কাণ্ড দিল্লিতে

তবে এরই মধ্যে জাহাঙ্গিরপুরীর সি ব্লকে সোমবার ফের উত্তেজনা ছড়ায়। গতকালই উপস্থিত হয় ক্রাইম ব্রাঞ্চের একটি দল। অভিযোগ, তখন পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বহুতল থেকে ঢিল ছোঁড়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত