নজরবন্দি ব্যুরোঃ বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রায় দু’বছর পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কোনও খামতি রাখতে চাইছে না শাসক পক্ষ। তবুও বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বুধবার সকালেই প্রাত্যভ্রমণে বেরিয়ে শাসক দলকে কটাক্ষ করে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সিলিকন ভ্যালির কথা ছিল, এখন গরু-ছাগল চড়ছে।
আরও পড়ুনঃ Covid19-India: নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, চতুর্থ ঢেউ কি আসন্ন?


কইসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির প্রশ্ন, টাকার অপচয় করা হচ্ছে কীসের জন্য? বাংলার লোকেরা কী পেল? এর উত্তর খোঁজা উচিত। কিন্তু সরকারের কাছে কোনও উত্তর নেই। আজ বেঙ্গল সাবমিট শুরু হচ্ছে। আমার মনে হয় সিলিকন ভ্যালি একবার ঘুরে দেখা দরকার।

তাঁর কথায়, দু’বছর, তিন বছর আগে এখানে চারিদিকে হোডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এখন দু-একটি মুখ্যমন্ত্রী হোডিং আছে। আর সব হোডিং উধাও হয়ে গিয়েছে। এখন হোগলার জঙ্গল হয়ে গিয়েছে। আদতে এক কোদাল মাটি ও কাটা হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার আরও এক চিত্র। বছরের-পর-বছর বেঙ্গল সাবমিট হচ্ছে। টাকার শ্রাদ্ধ হয়েছে। মানুষ কিছু পায়নি। নতুন নাটক শুরু হয়েছে।



মেদিনীপুরের সাংসদের বক্তব্য, আগের পাঁচটা বেঙ্গল সাবমিটের লাভ কি হয়েছে? কত টাকা খরচ হয়েছে? বাংলার মানুষকে একবার জানানোর দরকার আছে। আর এই ধরনের নাটক বন্ধ হওয়ার দরকার আছে। এই সরকারের মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নেই আর তার রাজ্যে কেউ শিল্প করবে? আমরা বিশ্বাস করিনা। ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে।
সিলিকন ভ্যালির কথা ছিল, এখন গরু-ছাগল চড়ছে, কটাক্ষ দিলীপের
![]()
উল্লেখ্য, বঙ্গে বিনিয়োগ আনার লক্ষ্যে আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেশনশন সেন্টারে আয়োজিত শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন ১৯টি দেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ব্রিটেন, আমেরিকা, চিন, জাপান, রাশিয়া, নেদারল্যান্ডস, জার্মানির মতো দেশ। সবচেয়ে ৪৯ জনের বড় প্রতিনিধি দল এসেছে ব্রিটেন থেকে। বাংলায় বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী।








