নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরে গত ২৪ ঘন্টায় আরও কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যাও। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০৬৭ জন। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত হয়েছেন ৬৩২ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১২,৩৪০।
আরও পড়ুনঃ Shah Rukh Khan: হিরো শাহরুখ শেষ অবধি ‘ডাঙ্কি’, বাদশাহকে নিয়ে চমক রাজকুমারের


এই মুহুর্তে দেশে করোনার পজিটিভিটি রেট ০.৪৯ শতাংশ। অ্যাকটিভ কেসের হার ০.০৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ইয়হয়েছে ৪০ জনের। মোট মৃতের সংখ্যা ৫,২২,০০৬ জন। তবে দেশে সুস্থতার হার অনেকটাই স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১৫৪৭ জন।

দিল্লি ছাড়াও গত ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮৮ জন। উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। হরিয়ানাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫০ এর কাছাকাছি।


নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একধাপে অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা

করোনা মোকাবিলায় জোরকদমে চলছে টিকাকরণ। এখনও অবধি দেশজুড়ে টিকাকরণ হয়েছে ১৮৬.৯ কোটি। এর মধ্যে করোনার প্রথম ডোজ পেয়েছেন ৯১.৪ কোটি। এবং দুটি করে ডোজ পেয়েছেন ৮০ কোটির উর্ধ্বে। একইসঙ্গে শুরু হয়েছে বুস্টার ডোজ।







