Shah Rukh Khan: হিরো শাহরুখ শেষ অবধি ‘ডাঙ্কি’, বাদশাহকে নিয়ে চমক রাজকুমারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাঁর পরবর্তী ছবি ‘পাঠান’ নিয়ে চর্চা শেষ হচ্ছে না। এরই মধ্যে বিরাট চমক দিলেন শাহরুখ খান। আসছে তাঁর পরবর্তী ছবি ‘ডাঙ্কি’। হিরো শাহরুখ শেষ অবধি ‘ডাঙ্কি’? না না গাধা নয় তা স্পষ্ট করেছেন পরিচালক রাজকুমার হিরানী। আগামী বছর ক্রিসমাসে মুক্তি পাচ্ছে এই ছবি।

আরও পড়ুনঃ চাই সরকারি চাকরি, তাই জঙ্গলমহলে বাড়ছে ভুয়ো মাওবাদী, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

মঙ্গলবার একটি মজার ভিডিও করে চমক দিলেন পরিচালক এবং অভিনেতা। সেখানে দেখা যায় রাজকুমার হিরানী পরিচালিত একাধিক ছবির পোস্টার দেখছেন শাহরুখ। তিনি হিরানিকে বলিউডে তাঁর একের পর হিট ছবির পোস্টার দেখিয়ে বলছেন, আমির খানের পিকে, সঞ্জয় দত্তের মুন্নাভাই এমবিবিএস, রণবীর কাপুরের ‘সঞ্জু’… কী অসাধারণ সব ছবি! আমার জন্য কিছু আছে কি?

Shah Rukh Khan announces Rajkumar Hirani's next 'Dunki' in a hilarious way;  Film to release on December 22, 2023 | Hindi Movie News - Times of India

উত্তরে পরিচলক রাজকুমার হিরানী বলেন, আছে তবে ডাঙ্কি। তবে এই ডাঙ্কিকে গাধার সঙ্গে মিলিয়ে ফেললে চলবে না। তবে ডাঙ্কির চরিত্র কীসের ওপর তা নিয়ে কিছুই জানালেন না পরিচালক।

হিরো শাহরুখ শেষ অবধি ‘ডাঙ্কি’, প্রথম জুটি বাঁধছে শাহরুখ-রাজকুমার 

হিরো শাহরুখ শেষ অবধি 'ডাঙ্কি', প্রথম জুটি বাঁধছে শাহরুখ-রাজকুমার 
হিরো শাহরুখ শেষ অবধি ‘ডাঙ্কি’, প্রথম জুটি বাঁধছে শাহরুখ-রাজকুমার 

ছ০বিতে অভিনয় করছেন তাপসী পান্নু। এদিন ট্যুইট করে তাপসী লেখেন, শেষ অবধি এটা সত্যিই হচ্ছে। আমি শাহরুখ খান এবং রাজকুমার হিরানীর সঙ্গে কাজ করতে পেরে অভিভূত। ইতিমধ্যেই বলিউড জুড়ে শোরগোল ফেলে দিয়েছে এই ভিডিও। চর্চা মুখে মুখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত