নজরবন্দি ব্যুরোঃ সরকারি চাকরি ভবিষ্যৎ। যেনতেন প্রকারে একটা সরকারি চাকরি পেতেই হবে। সেটা ঘুষ দিয়েই হোক বা অন্য কোন নতুন রাস্তায়। এবার এই রকম সরকারি চাকরির আশায় জঙ্গলমহলের ল্যান্ডমাইন পুঁতে রেখে মাওবাদী হিসেবে পরিচিত হতে চাইছে স্থানীয় দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ বাড়ছে মাও আতঙ্ক, নিরাপত্তার দাবি ছোট-মাঝারি তৃণমূল নেতাদের


এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। আর এর প্রমাণও পেয়েছে প্রশাসন। মার্চ মাসের ১৭ তারিখ রঞ্জার জঙ্গলে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায় পাইপ। স্থানীয় মানুষ দেখার পরে খবর যায় পুলিশের কাছ। পুলিশ এসে বোম স্কোয়াডের লোকজন এসে সেটির জঙ্গল থেকে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করে।

পুলিশ সুপার বলেছেন, “ওই তিন দুষ্কৃতী সেটিকে ইচ্ছাকৃতভাবে সেখানে পুঁতে রেখেছিল।” এখন জঙ্গলমহলে যত ল্যান্ডমাইন উদ্ধারের খবর আসছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, সেগুলি স্থানীয় দুষ্কৃতীদের কাজ। মাওবাদী নামে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা মাত্র।



চাই সরকারি চাকরি, তাই জঙ্গলমহলে বাড়ছে ভুয়ো মাওবাদী, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পুলিশ সুপার দীনেশ কুমার আরও বলেছেন, “স্থানীয় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করেই সরকারি চাকরি পাওয়ার লোভে ভুয়ো বিস্ফোরক রেখে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টার বিষয়টি প্রকাশ পেয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”







