বাড়ছে মাও আতঙ্ক, নিরাপত্তার দাবি ছোট-মাঝারি তৃণমূল নেতাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি জঙ্গলমহলের এলাকাগুলিতে বাড়ছে মাওবাদীদের দাপট। বাড়ছে টাটা আতঙ্ক। তাই শাসক দলের সমস্ত নেতারাই করলেন নিরাপত্তার আবেদন। সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুনঃ পাঁচ ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরি চাইল হাইকোর্ট! পাশাপাশি সাক্ষীদের নিরাপত্তা দিতে নির্দেশ

সূত্রের খবর, নিরাপত্তারক্ষী চেয়ে বাঁকুড়ার পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন রানিবাঁধ ব্লকের পাঁচ তৃণমূল নেতা। জঙ্গলমহলে মাওবাদীর দাপট আগের থেকে বেড়েছে এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে।

বাড়ছে মাও আতঙ্ক, নিরাপত্তার দাবি ছোট-মাঝারি তৃণমূল নেতাদের
বাড়ছে মাও আতঙ্ক, নিরাপত্তার দাবি ছোট-মাঝারি তৃণমূল নেতাদের

কেন্দ্রিয় গোয়েন্দা বিভাগের তরফে সতর্কবার্তা মিলেছে সম্প্রতি। আগামী ১৫ দিনের মধ্যে বড়সড় হামলার ছক রয়েছে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, মাওবাদী নেতা আকাশ ও অজয়, জঙ্গলমহলে লুকিয়ে থেকে নিজেদের সংগঠন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে।

এরপর বেলপাহাড়িতে ল্যান্ডমাইন উদ্ধার হয়। এমনকি মাওবাদীদের ডাকা ৮ এপ্রিলের বপন্‌ধে ব্যাপক সাড়া মেলে। মানুষের মধ্যে ভয় চেপে বসলেও মাওবাদীদের উপস্থিতি মানতে চাননি তৃণমূল নেতৃত্ব।

কিন্তু মাওবাদীদের বাড়বাড়ন্তে কিন্তু এবার মাওবাদীদের গতিবিধি বৃদ্ধির খবরে কার্যত নড়েচড়ে বসেছে রানীবাঁধ ব্লকের খোদ শাসক দলের নেতাদের একাংশ। বাঁকুড়া জেলা পরিষদের সদস্য চিত্ত মাহাতো এতদিন একজন ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী পেতেন। তিনিও তাঁর নিরাপত্তারক্ষীর সংখ্যা বৃদ্ধির লিখিত আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর।

বাড়ছে মাও আতঙ্ক, তৃণমূল নেতারা করলেন নিরাপত্তার আবেদন 

বাড়ছে মাও আতঙ্ক, তৃণমূল নেতারা করলেন নিরাপত্তার আবেদন 
বাড়ছে মাও আতঙ্ক, তৃণমূল নেতারা করলেন নিরাপত্তার আবেদন 

এই প্রসঙ্গে শাসক দলকে একহাত নিয়েছে বিজেপি নেতারা। তাঁদের দাবী, জঙ্গলমহলে শাসক দলের নেতারা পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে। তাই এখন নিরাপত্তাহীনতায় ভূগছে। তৃণমূলের জেলা নেতারা বিষয়টিকে আমল দিতে নারাজ। মানুষ তাঁদের নিরাপত্তা দেবে বলে জানাচ্ছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত