নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার মতুয়া মহাসঙ্ঘের বিশেষ অনুষ্ঠান বারোনি মেলায় যাওয়ার কথা ছিল রাজ্যপাল ধনকড়ের। কিন্তু অসুস্থতার কারণে এদিন যেতে পারলেন তিনি। অসুস্থ রাজ্যপাল ফিরলেন মাঝপথ থেকেই।
আরও পড়ুনঃ Drown in Damodar: পিকনিক করতে গিয়ে বিপত্তি, দামোদরে তলিয়ে গেলেন ১১ যুবক, নিখোঁজ ৪


এবিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, এদিন রাজ্যপাল যশোর রোড ধরে হাবড়া অবধি এসেছিলেন। পরে অসুস্থ বোধ করায় সেখান থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যান তিনি। কবে আসবেন সেবিষয়ে কিছু জানা যায়নি।

সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের তরফে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আজ বিকেলে মতুয়া ধর্ম মহামেলায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর রাজ্যপাল। প্রশাসন সূত্রে খবর, মতুয়া ঠাকুরবাড়ির মন্দির পরিদর্শনের পর শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপালের। তাঁর ঠাকুরবাড়িতে তাঁকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।


অসুস্থ রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

উল্লেখ্য, দিন কয়েক আগেই মতুয়াদের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। একইসঙ্গে হিংসা এবং অরাজকতার বিরুদ্ধে সকলকে গর্জে ওঠার পরামর্শ দেন তিনি।







