নজরবন্দি ব্যুরোঃ ফের অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবন সূত্রে খবর, তাঁর স্নায়বিক সমস্যা হচ্ছে। এমআরআই করা হতে পারে। সেকারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকতে পারেন তিনি। ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ইঞ্জিনে উঠে সেলফি তোলার চেষ্টা, অকালে প্রান গেল নাবালকের


উল্লেখ্য, কয়েকদিন আগেই ঠাকুরনগরের উদ্দেশ্যে যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল জগদীপ ধনকড়। মতুয়াদের মেলায় উপস্থিত না হয়েই গাড়ি ঘুরিয়ে ফিরে যান রাজভবনে। বদহজমের কারণেই সমস্যা বলে জানা গিয়েছিল।

তারপর থেকে রাজভবনেই চলছিল তাঁর চিকিৎসা। এবার পরিস্থিতি বেগতিক হওয়ার কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হতে পারে। এমনটাই সূত্রে খবর।


ফের অসুস্থ রাজ্যপাল, স্নায়বিক সমস্যা?

গতকালই রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় রাজ্যপালের। দুই পক্ষের মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে বলেই জানা যায়। যদিও আলোচনার বিষয়বস্তু নিয়ে কিছুই জানা যায়নি।







