নজরবন্দি ব্যুরোঃ বছরকয়েক আগেই চলন্ত ট্রেন থেকে সেলফি তুলতে গিয়ে প্রান গিয়েছিল এক স্কুল পড়ুয়ার। যা নিয়ে একটা সময় ব্যাপক আলোড়ন দেখা দিয়েছিল সকলের মধ্যে। তবে সময় যত এগিয়েছে ততই বেড়েছে এমন ঘটনার পরিমান। সম্প্রতি ইন্সটাগ্রাম ভিডিও বানাতে গিয়ে ট্রেনের বলি হয়েছিল এক নাবালক। এবার সেইরকম ঘটনারই সাক্ষী থাকল মধ্যপ্রদেশ।
আরও পড়ুনঃ Ukraine-Russia war: ইউক্রেনের দুটি রেল স্টেশনে রকেট হামলা রাশিয়ার, মৃত ৩০, আহত শতাধিক


এবার ইঞ্জিনে উঠে সেলফি তোলার চেষ্টা এক নাবালকের। শুনতে অবাক লাগলে ও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর স্টেশনে। এই নিয়ে সেখানকার রেল কর্মীদের তরফে বলা হয়, গত বৃহস্পতিবার সেই স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনে উঠে সেলফি তোলার চেষ্টা করে সুহেল মনসুরি নামে ১৬ বছরের এক ছেলে। সেখানেই ঘটে যায় বিপত্তি।
সেলফির নেশায় ট্রেনের ওই ইঞ্জিনে উঠতেই হাই -টেনশন লাইনের কারেণ্ট লেগে ছিটকে পড়ে ওই নাবালক। এরপরেই তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এরপরে নিরাপত্তার অভিযোগ তুলে স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঢিল ছোড়া হয় সেখানকার আধিকারিদের লক্ষ্য করে। তবে সেখানি শেষ নয়। সূত্র মারফত জানা গিয়েছে, স্টেশন মাস্টারের সঙ্গে ও নাকি বাজে ব্যাবহার করে বিক্ষোভকারীরা। এমনকি ছিনিয়ে নেওয়া হয় তার ব্যাগ।
ইঞ্জিনে উঠে সেলফি তোলার চেষ্টা, চলে গেল ষোল বছরের তাজা প্রান

কিন্তু সকলের নজর এড়িয়ে কীভাবে ঘটল এই ভয়াবহ ঘটনা? এই নিয়ে সুহেলের বন্ধু আশরফ জানায়, গতকাল সকালের দিকে সুহেলের সঙ্গে ছাতারপুর স্টেশনে গিয়েছিল সে। সেখানেই একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখে ইঞ্জিনের উপরে উঠে যায় সে। সেখানেই পকেট থেকে মোবাইল বের করে সেলফি মোডে ছবি তোলার চেষ্টা করে সুহেল। সেই সময় উত্তেজনার বশে ওভারহেডের একটি তার ধরে ফেলতেই ঘটে যায় বিপত্তি। কিছু সময় পরেই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ। তারপরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ছেলেটির দেহ।









