নজরবন্দি ব্যুরোঃ দেড় মাসের অধিক সময় ধরে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনের দুটি রেল স্টেশনে রকেট হামলা রাশিয়ার। ক্রামাতোর্স্ক শহরে ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। চলছে উদ্ধারের কাজ।
আরও পড়ুনঃ মাটিতে নামতেই হুড়মুরিয়ে ভেঙে পড়ল বিমান, নেটমাধ্যমে ভাইরাল ভিডিও


ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনিস্কি জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বরোদিয়াঙ্কা শহরে রাশিয়ার সেনা যে হামলা চালিয়েছে তা মর্মান্তিক। যা বুচার ঘটনার থেকেও নৃশংস বলে জানিয়েছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ডনবাস থেকে সেনা সরাক রাশিয়া। না হলে পরিণাম আরও খারাপ হবে।

পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। তাই আজই ইস্তানবুলে বৈঠকে বসতে চলেছে তুর্কি, ব্রিটেন এবং ইতালি। বুচার ঘটনা দেখে স্তম্ভিত তাঁরাও। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কমিশনের পদ থেকে রাশিয়াকে বহিষ্কৃত করা হয়েছে। লিবিয়ার পর এই প্রথমবার রাশিয়াকে বাদ দেওয়া হল।


ইউক্রেনের দুটি রেল স্টেশনে রকেট হামলা রাশিয়ার, চলছে উদ্ধারের কাজ
শুক্রবার ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলার সামরিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আমেরিকার তরফে দেওয়া হয়েছে এফজিএম-১৪৮ জ্যাভেলিন। পাঁচ হাজার জ্যাভেলিনের পাশাপাশি ইউক্রেনকে ১৪০০ টি বিধ্বংসী স্ট্রিঙ্গার ক্ষেপনাস্ত্র দিচ্ছে আমেরিকা।








