নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন সম্প্রতি ১৩৩ জন যাত্রী নিয়ে উঝউ শহরে ভেঙে পড়েছিল একটি চিনা বিমান। যা থেকে রেহাই পায়নি যাত্রী থেকে শুরু করে ক্রু সদস্যরা। সেই ভয়াবহ ঘটনার কথা মনে করলে আজও শিউরে ওঠে বিশ্ববাসী। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি কোস্টারিকার সানজসে তে। মাটি ছুঁতেই তাসের বাড়ির মতো ভেঙে পড়ে গোটা বিমানটি। যা বর্তমানে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
আরও পড়ুনঃ বড় ধাক্কা রাজস্থানের, চোটের কারণে ছিটকে গেলেন এই তারকা বোলার
আদতে কী হয়েছিল সেই সময়ে? জানা গিয়েছে, আকাশে ওড়ার আধঘণ্টা পর থেকেই নাকি যান্ত্রিক সমস্যা দেখা দিতে শুরু করে সেই বিমানটিতে। তড়িঘড়ি কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেন চালক। অনেক চেষ্টা করে ও মেটানো যায়নি সমস্যা। তারপরেই সেটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই ঘটে যায় বিপত্তি। মাটিতে নামতেই হুরমুরিয়ে ভেঙে পড়ল বিমান।
সময়ের সাথে সাথে নেটিজেনদের চর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে কার্গোর এই বিমান। ভিডিওটি তে দেখা গিয়েছে, অবতরনের প্রথমে কোনও সমস্যা না থাকলে ও বিমানটি ঘুরতেই দেখা দেয় বিপত্তি। কিছুক্ষন পরে সেটি থেকে ধোঁয়া বেরোনো শুরু হলে আচমকাই ভেঙে পড়ে গোটা বিমানটি।
মাটিতে নামতেই হুড়মুরিয়ে ভেঙে পড়ল বিমান, অবাক নেটাগরিকরা

তবে বিমানটি এইভাবে ভেঙে পড়লেও সেরকম বড়ো কোনও দুর্ঘটনা ঘটেনি। সেই সময়ে বিমানে থাকা সদস্যদের তেমন বড়সড় কোনও আঘাত লাগেনি। তবে এই দুর্ঘটনার জেরে মানসিকভাবে আঘাত পেয়েছেন বিমান চালক। বর্তমানে সকলেই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন।








