বড় ধাক্কা রাজস্থানের, চোটের কারণে ছিটকে গেলেন এই তারকা বোলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি নেটমাধ্যমে সতীর্থদের কার্যকলাপ নিয়ে বিস্ফোরক হয়ে ওঠেন রাজস্থান রয়্যালসের এই স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেই ঘটনাই বর্তমানে মন কেড়েছে নেটিজেনদের। বলতে গেলে  ক্রিকেটপ্রেমীদের কাছে এখন আলোচনার অন্যতম উপাদান এই জনপ্রিয় স্পিনার। তবে এসবের মাঝেই আইপিএলে বড়সড় ধাক্কা রাজস্থানের। চোটের কারণে ছিটকে যেতে হল এক তারকা বোলারকে।

আরও পড়ুনঃ Mao bandh in Junglemahal: মাওবাদীদের ডাকা বন্‌ধে থমথমে জঙ্গলমহল, ফিরছে পুরানো দিনের স্মৃতি!

রাজস্থানের হয়ে প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলেন নেথান কুল্টার নাইল। সেইসময় ই পায়ের পেশিতে চোট পান এই অজি তারকা। প্রথমদিকে খুব একটা সমস্যা না দেখা দিলেও ধীরে ধীরে বাড়তে থাকে সেই যন্ত্রণা। এরপর চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়, সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় সপ্তাহখানেক সময় লাগবে এই তারকা ক্রিকেটারের।

বড় ধাক্কা রাজস্থানের, বাদ পড়লেন এই অজি বোলার

IPL 2022, RR Predicted XI vs MI: Sanju Samson to boost line-up by bringing in star overseas allrounder | Cricket - Hindustan Times

এরপরেই সমস্ত কিছু খতিয়ে  দেখে তাকে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেয় রাজস্থান ম্যানেজমেণ্ট। সেইমতো নিজেদের অফিসিয়াল সাইট থেকে তার দ্রুত আরোগ্য কামনা করে উল্লকেহ করা হয় বিদায়ের কথা। উল্লেখ্য, এবারের আইপিএলের প্রথম দিনের নিলামে ২ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছিল রাজস্থান। যা নিইয়ে উচ্ছ্বসিত ছিল সমর্থকেরা। তবে শেষপর্যন্ত খেলতে পারলেন না এই তারকা। বর্তমানে অস্ট্রেলিয়াতেই ফিরে যাচ্ছেন এই তারকা। কিন্তু তার পরিবর্তে কাকে দলে নেওয়ার কথা ভাবা হচ্ছে তা এখনও জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন