Mao bandh in Junglemahal: মাওবাদীদের ডাকা বন্‌ধে থমথমে জঙ্গলমহল, ফিরছে পুরানো দিনের স্মৃতি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ যেন ফিরে এল পুরাতন অতীতের স্মৃতি। মাওবাদীদের ডাকা বন্‌ধে থমথমে জঙ্গলমহল। খোলেনি কোনও দোকানপাট। নেই যানবাহনের চলাচল। ঝাড়্গ্রাম, দহিজুড়ি, বিনপুর, শিলদা, বেলপাহাড়ি এবং বাঁশপাহাড়ি এলাকায় বিরাট স্তব্ধতা।

আরও পড়ুনঃ মুসলিম মহিলাদের তুলে এনে ধর্ষণ করার হুমিক, হিন্দু ধর্মগুরুর মন্তব্যে তোলপাড় যোগী রাজ্য

রাজ্য সরকারের দুর্নীতি, স্পেশাল হোমগার্ড পদে অপরাধীদের নিয়োগের প্রতিবাদে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে শুক্রবার বাংলা বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। গত কয়েক দিন ধরেই পোস্টার পড়েছিল গোটা জঙ্গলমহল এলাকাজুড়ে। বৃহস্পতিবার ল্যান্ডমাইন ধরা পড়েছে বেলপাহাড়ি এলাকায়। এরপরেই থথমে ছবি দেখা গেল পশ্চিমাঞ্চল এলাকাজুড়ে।

Mao Bandh: মাওবাদীদের ডাকা বনধে শুনসান বেলপাহাড়ি; চলল না বাস, বন্ধ  দোকানপাট | Shops are shut, transport off the raod in Belpahari on Maoist  Bandh

১০ থেকে ১১ বছর আগেকার কথা মনে করাচ্ছে আজকের বন্‌ধের ছবি। রাজ্য সরকারের দাবী করে এসেছিল মাওবাদীদের কার্যকলাপ শেষ হয়ে গেছে। কিন্তু এদিন ছবিটাই অন্য। প্রভাব পড়েছে বাঁকুড়াতেও। রানিবাঁধ, রাইপুর, সারেঙ্গা এবং সিমলাপাল এলাকাতেও বন্ধ যান চলাচল খোলেনি দোকানপাট।

মাওবাদীদের ডাকা বন্‌ধে থমথমে জঙ্গলমহল, বন্ধ দোকানপাঠ 

মাওবাদীদের ডাকা বন্‌ধে থমথমে জঙ্গলমহল, বন্ধ দোকানপাঠ 
মাওবাদীদের ডাকা বন্‌ধে থমথমে জঙ্গলমহল, বন্ধ দোকানপাঠ 

প্রায় এক দশক আগে এই এলাকার ছবি ছিল একেবারেই আলাদা। এখানে রক্তপাতের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। সাধারণ মানুষের পাশাপাশি মাওবাদীদের হাতে মৃত্যু হতে হয়েছে পুলিশ এবং রাজনৈতিক নেতাদের। এবার তাঁদের বাড়বাড়ন্তে চিন্তা বাড়তে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন