নজরবন্দি ব্যুরোঃ মাস তিনেক আগে উত্তরাখণ্ডের হরিদ্বারের এক ধর্মসভা থেকে রীতিমতো নিন্দনীয় ভাষায় সংখ্যালঘুদের আক্রমণ করা হয়। এমনকী, মুসলিম নিধনে ‘সাচ্চা’ হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার নিদানও দেন হরিদ্বারের ধর্মসভায় উপস্থিত ধর্মগুরুরা।
আরও পড়ুনঃ এবার ভাদু শেখ খুনের তদন্তও করবে CBI, জানালো আদালত


সেই ঘটনার তদন্ত এখনও চলছে। আর এবার আরো এক হিন্দু ধর্ম ধর্ম গুরু করে ফেললেন বিতর্কিত মন্তব্য। আর তার মন্তব্য সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছে। আর তিনি এই মন্তব্য করেন প্রকাশ্য এক ধর্ম সভাতে। জানা গিয়েছে ওই হিন্দু মহান্তের নাম বজরং মুনি দাস।
ঘটনাটি ২ এপ্রিল নবরাত্রি উপলক্ষে এক সভায় বজরং মুনি দাস বিতর্কিত মন্তব্য করেন। কি বলেছেন মুনি দাস? তিনি বলেন, ”যদি মুসলিমরা কোনও হিন্দু মেয়েকে উত্যক্ত করে, তাহলে আমি নিজে মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব।”
মুসলিম মহিলাদের তুলে এনে ধর্ষণ করার হুমিক, হিন্দু ধর্মগুরুর মন্তব্যে তোলপাড় যোগী রাজ্য
মহন্তর সেই নিদান শুনে সমস্বরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে ওঠে সমবেত জনতা। দেওয়া হয় হাততালিও। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আর এই ঘটনায় এবার নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে যোগী রাজ্যে।


TRIGGER WARNING!
A Mahant in front of a Masjid in the presence of Police personals warns that He would K!dnap Muslim Women and ₹@pe them in Open.According to the locals near Sheshe wali Masjid, Khairabad, Sitapur. This happened on 2nd Apr 2022, 2 PM. @sitapurpolice @Uppolice pic.twitter.com/wkBNLnqUW0
— Mohammed Zubair (@zoo_bear) April 7, 2022







