নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটের বকটুইয়ে নৃশংস হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি রাজ্যপালের। জানিয়েছেন, মহিলা ও শিশুকে পুড়িয়ে মারা হয়েছে। এমন ঘটনার পর চুপ থাকতে পারেন না।
চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের মনোভাব প্রকাশ করেছেন মমতা। রামপুরহাটের বগটুইয়ে সঞ্জু শেখের পরিবারের ছ’জন মহিলা এবং দুটো শিশুকে পুড়িয়ে দেওয়ার পর রাজ্যপাল হিসেবে তিনি চুপ থাকতে পারেন না।
রাজ্যপালের বক্তব্য মঙ্গলবারের চিঠিতে মুখ্যমন্ত্রী কৌশলে রাজ্যপালের মন্তব্যকে ‘মাত্রাজ্ঞানহীন’ এবং ‘অযাচিত’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এধরনের নৃশংস অপরাধের পর রাজভবনে বসে তিনি সময় নষ্ট করতে পারেন না। নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না। যদি তা করতেন তা সাংবিধানিক কর্তব্যে অমার্জনীয় কাজ হবে।
WB Guv
Response to Hon’ble CM Mamata Banerjee on worst in recent memory grisly carnage at Rampurhat, where six women and two children were burnt alive.
This savagery is being justifiably compared by many to incidents in the state few years ago, while HCM was in opposition. pic.twitter.com/Z7vXiVdLFP
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 23, 2022
রাজ্যপালের দাবী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। রামপুরহাটের ঘটনার মতো অতীতে রাজ্যে অনেক ঘটনা ঘটেছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীর আসনে। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছিলেন রাজ্যে শান্তি বজায় আছে। তার মধ্যে রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক। যার প্রেক্ষিতে ধনখড় লেখেন, এর থেকে হাস্যকর দাবি কিছু হতে পারে না।
মহিলা ও শিশুকে পুড়িয়ে মারা হয়েছে, চুপ থাকা সম্ভব নয়, জানালেন রাজ্যপাল
উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যপালকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য যে হিংসার সংস্কৃতি ও অরাজকতার গ্রাসে চলে গিয়েছে, এই ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে। তদন্তের আগেই রাজ্যপালের এমন ‘কাণ্ডজ্ঞানহীন ও অবাঞ্ছিত মন্তব্য’ রাজ্যের সাংবিধানিক প্রধানের পদমর্যাদার সঙ্গে একেবারেই মিল খায় না।



