Rampurhat: রামপুরহাটের ঘটনা জঘন্যতম অপরাধ, বকটুইকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রামে নৃশংস হত্যার ঘটনা। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বক্তব্য, বকটুই গ্রামের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রামপুরহাটের ঘটনা জঘন্যতম অপরাধ। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। আজই দুপুর ২ টো নাগাদ মামলার শুনানি। 

আরও পড়ুনঃ Rampurhat: নবান্নের ছত্রছায়ায় অপরাধের রাজত্ব চলছে, বকটুই গ্রামে পৌঁছে ক্ষোভ উগরে দিলেন সেলিম

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, বকটূইয়ের ঘটনার সঙ্গে যারা জড়িত, পুলিশের উচিত দ্রুত দোষীদের খুঁজে বের করতে হবে। পুলিশের উচিত গোটা বিষয়টাকে নিরপেক্ষভাবে খরিয়ে দেখা এবং এর নিরপেক্ষ তদন্ত করা। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির বন্দোবস্ত করতে হবে। প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন। জরুরী ভিত্তিতে এই মামলার বিচারপর্ব শুনানির নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও রামপুরহাটের বকটুই গ্রামের ঘটনায় আলাদা করে মামলা দায়ের হয়েছে। এদিন একসঙ্গে বাকি মামলা গুলির বিচারপ্রক্রিয়া শুরু হবে।

পরিবারের দাবী ব্লক সভাপতি আনারুল হোসেনের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় পুলিশকে আটকে রেখেছিল সেই ব্যক্তিই। যদিও অভিযুক্তের দাবী, এটা মিথ্যা অভিযোগ। আমি উপপ্রধানের মৃত্যুর পর হাসপাতালে উপস্থিত হয়েছিলাম। হাসপাতালে কোনও অশান্তি যাতে না ছড়ায় সেজন্যই আমি গেছি।

রামপুরহাটের ঘটনা জঘন্যতম অপরাধ, জানালেন প্রধান বিচারপতি 

রামপুরহাটের ঘটনা জঘন্যতম অপরাধ, জানালেন প্রধান বিচারপতি 
রামপুরহাটের ঘটনা জঘন্যতম অপরাধ, জানালেন প্রধান বিচারপতি

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছে আইনশৃঙ্খলার এডিজি জ্ঞানবন্ত সিং। অন্যান্য অফিসারদের মধ্যে রয়েছেন, মীরজ খালিদ, সঞ্জয় সিং ওসিকে ক্লোজড করা হয়েছে। এসডিপিওকে অপসারিত করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর