নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার বীরভূমের রামপুরহাট এলাকার বকটুই গ্রামে ১০ জনকে পুড়িয়ে মারার ঘটনায় উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। বুধবার সকালেই সেই গ্রামে উপস্থিত হয়েছে সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তিনি বলেন, নবান্নের ছত্রছায়ায় অপরাধের রাজত্ব চলছে।
সিপি(আই)এম রাজ্য সম্পাদকের বিস্ফোরক মন্তব্য, পেট্রোল ছুঁড়ে নয়, পেট্রোল বোমা ছুঁড়ে আগুন লাগানো হয়েছে। এখন তদন্ত করে দেখতে হবে হত্যা করে আগুন লাগিয়েছে। নাকি আগুন লাগিয়ে সমস্ত কিছু ভস্মীভূত করা হয়েছে। গোটা রাজ্যকে জ্বালাবে। আজকে তৃণমূল এবং পুলিশের মধ্যে কোনও তফাৎ নেই। একটা উর্দিধারী তৃণমূল, আর একটি উর্দি ছাড়া তৃণমূল।
তিনি আরও বলেন, আমাদের রাজ্যে প্রমাণ নষ্ট করার অধিকার রয়েছে একমাত্র সিটের। যে টাকা তোলা হত তার ভাগ পেত এসডিপিও। মমতার যেমন ভাইপো রয়েছে। রামপুরহাটেও আশীষ বন্দ্যোপাধ্যায়ের ভাইপো রয়েছে। এদিন মহম্মদ সেলিমের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম।
নবান্নের ছত্রছায়ায় অপরাধের রাজত্ব চলছে, বিস্ফোরক সিপি(আই)এমের রাজ্য সম্পাদক

পরিবারের দাবী ব্লক সভাপতি আনারুল হোসেনের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় পুলিশকে আটকে রেখেছিল সেই ব্যক্তিই। যদিও অভিযুক্তের দাবী, এটা মিথ্যা অভিযোগ। আমি উপপ্রধানের মৃত্যুর পর হাসপাতালে উপস্থিত হয়েছিলাম। হাসপাতালে কোনও অশান্তি যাতে না ছড়ায় সেজন্যই আমি গেছি।



