HomeTagsISRO

ISRO

মহাকাশে যেতে চান রাজ্যপাল , আবদার ইসরোর চেয়ারম্যানকে

কীভাবে ইসরোতে সুযোগ পেতে পারেন মেধাবী ছাত্ররা, তারও পরামর্শ দেন চেয়ারম্যান। প্রাথমিক বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রির ওপর দক্ষতা থাকতে হবে। পাশাপাশি, মেকানিক্যাল. কম্পিউটার সায়েন্সের স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদেরই ইসরোতে চাকরির সুযোগ রয়েছে। ইসরো থেকে স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে গ্রামে মহাকাশ গবেষণার আগ্রহ তৈরি হয়।

ইঞ্জিনে গণ্ডগোল, ত্রুটি কাটিয়ে সফল উৎক্ষেপণ গগনযানের, ইতিহাস গড়ল ISRO

চন্দ্রযান, সৌরযানের পর ফের এক নয়া প্রচেষ্টা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। শনিবার সকাল ১০ টা নাগাদ শ্রী হরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে গগনযানের ক্রু মডিউল উৎক্ষেপণ করা হয়।

Space Station ISRO: স্পেস স্টেশন তৈরি করবে ইসরো, কবে থেকে শুরু হবে প্রস্তুতি?

চাঁদ, সূর্যের পর ভারতের পরবর্তী লক্ষ শুক্র। এবার এই নতুন পরিকল্পনার মাঝেই সামনে এলো ইসরোর আরও এক নতুন পদক্ষেপ। এবার স্পেস স্টেশন তৈরি করবে ইসরো। আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানলেন ইসরো প্রধান সোমনাথ।

Chandrayaan-3: শুরু হল না দ্বিতীয় ইনিংস, চিরঘুমের দেশে চন্দ্রযানের দুই বিশ্বস্ত সৈনিক

আশা ছিল, একবার চোখ মেলে তাকাবে বিক্রম আর প্রজ্ঞান। ইসরোর বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করে গেলেন। কিন্তু হল নাহ্‌! ঘুম ভাঙল না চন্দ্রযানের দুই বিশ্বস্ত সৈনিকের। বরং আবারও নিকষ কালো রাত নামার সঙ্গে সঙ্গে চিরঘুমের দেশে চলে গেল তাঁরা। বলাই যেতে পারে, বিরাট কোনও মীরাকেল না হলে বিক্রম ও প্রজ্ঞানের পক্ষে আর কোনওদিন সক্রিয় হওয়া সম্ভব নয়।

ISRO: চাঁদ-সূর্যের পর এবার মঙ্গল, ফের একবার লাল গ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু ইসরোর

চন্দ্র ও সূর্যাভিযানের পর এবার ফের একবার মঙ্গলের পথে পাড়ি দেওয়ার পরিকল্পনা। নয় বছর পর ফের মঙ্গল অভিযান। এবার কী কী নিয়ে পরীক্ষা হবে? কী জানাল দেশের মহাকাশ গবেষণা সংস্থা?

Aditya-L1: পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে সূর্যের পথ ধরল আদিত্য, সূর্যের পাড়ায় কবে ঢুকবে সৌরযান

ভারতে তৈরি প্রথম সৌরযান উৎক্ষেপণের আড়াই সপ্তাহের মধ্যেই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মায়া কাটিয়ে সূর্যের দিকে এগোচ্ছে 'আদিত্য এল-১'। ঠিক চার মাস পর পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এল-১ পয়েন্টে পৌঁছাবে আদিত্য।

Aditya-L1: সূর্যের পথে আরও একধাপ, পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে গেল আদিত্য

কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবী থেকে সৌরযানের দূরত্ব ১ লক্ষ ২১ হাজার ৯৭৩ কিলোমিটার। আদিত্য এল-১ এর আগেও কক্ষপথ পরিবর্তন করেছে। গত ৩, ৫ ও ১০ সেপ্টেম্বর একের পর এক কক্ষপথ পরিবর্তন করে মহাকাশযান। আগামী ১৯ সেপ্টেম্বর দুপুরে কক্ষপথ পরিবর্তনের পরবর্তী প্রক্রিয়া হবে।

Trending Now