ISRO: চাঁদ-সূর্যের পর এবার মঙ্গল, ফের একবার লাল গ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু ইসরোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নতুন অভিযানের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্র ও সূর্যাভিযানের পর এবার ফের একবার মঙ্গলের পথে পাড়ি দেওয়ার পরিকল্পনা। নয় বছর পর ফের মঙ্গল অভিযান। এবার কী কী নিয়ে পরীক্ষা হবে? কী জানাল দেশের মহাকাশ গবেষণা সংস্থা?

আরও পড়ুন: রাজধানীতে তৃণমূলকে ‘চোখে চোখে’ রাখছে শাহী পুলিশ, বাপুকে ‘স্মরণ’ করে অহিংসাই মন্ত্র অভিষেকের

জানা গিয়েছে, মার্স অরবিটার মিশন-২ বা মঙ্গলযান-২ পাঠানোর প্রস্তুতি শুরু করা হয়েছে। এই মহাকাশযানে মোট ৪ টি পে-লোড পাঠাবে ইসরো। এগুলিই মঙ্গলের বিভিন্ন উপাদান পরীক্ষা করবে। ইতিমধ্যেই পে-লোডগুলি তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। সেগুলি বিভিন্ন ধাপে রয়েছে। আগামী এক বছরের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। জানা গিয়েছে, পে-লোডগুলি একদিকে যেমন ধূলিকণা সংগ্রহ করে পরীক্ষা করা হবে এবং মঙ্গলের আবহাওয়া ও পরিবেশ নিয়েও পরীক্ষা চলবে।

চাঁদ-সূর্যের পর এবার মঙ্গল, ফের একবার লাল গ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু ইসরোর

ইসরো সূত্রে খবর, দ্বিতীয় মঙ্গলাভিযানে মঙ্গল গ্রহের কক্ষপথে ছড়িয়ে থাকা ধূলিকণা নিয়ে পরীক্ষা করা হবে। এটির নাম দেওয়া হয়েছে মোডেক্স। এছাড়া ইলেকট্রিক ফিল্ড, এনার্জেটিক আয়ন স্পেক্রোমিটার, রেডিয়ো অকুলেশন গবেষণা করা হবে। সৌরশক্তি কণা ও সুপ্রা-থার্মাল সৌর বাতাস নিয়ে পরীক্ষা ও গবেষণা করার জন্য এনার্জেটিক আয়ন স্পেক্রোমিটারও তৈরি করছে ইসরো। এর মাধ্যমে লাল গ্রহের বায়ুমণ্ডলে কেন পরিবর্তন হয়েছিল তা জানার চেষ্টা করা হবে।

চাঁদ-সূর্যের পর এবার মঙ্গল, ফের একবার লাল গ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু ইসরোর

উল্লেখ্য, নয় বছর আগে, ২০১৩ সালের ৫ নভেম্বর প্রথম প্রচেষ্টাতেই ইসরো মঙ্গল গ্রহের কক্ষপথে রকেট পাঠিয়েছিল। ছয় মাসের সময়সীমার এই মিশন ২০২১ সাল পর্যন্ত মঙ্গলের কক্ষপথে ঘুরছিল। বিশ্বের চতুর্থ মহাকাশ সংস্থা হিসেবে মঙ্গলে পা রাখে ইসরো (ISRO)।

চাঁদ-সূর্যের পর এবার মঙ্গল, ফের একবার লাল গ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু ইসরোর

চাঁদ-সূর্যের পর এবার মঙ্গল, ফের একবার লাল গ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু ইসরোর
চাঁদ-সূর্যের পর এবার মঙ্গল, ফের একবার লাল গ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু ইসরোর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর