Space Station ISRO: স্পেস স্টেশন তৈরি করবে ইসরো, কবে থেকে শুরু হবে প্রস্তুতি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাঁদ, সূর্যের পর ভারতের পরবর্তী লক্ষ শুক্র। এবার এই নতুন পরিকল্পনার মাঝেই সামনে এলো ইসরোর আরও এক নতুন পদক্ষেপ। এবার স্পেস স্টেশন তৈরি করবে ইসরো। আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানলেন ইসরো প্রধান সোমনাথ।

আরও পড়ুনঃ ২০০০ এর নোট নিয়ে বিশেষ ঘোষণা, আজই বদলের শেষ তারিখ!

মহাকাশ নিয়ে একের পর এক গবেষণা, ভারতের একের পর সাফল্য সামনে আসছে। তবে চাঁদ, সূর্য, এমনকি শুক্রতেও পৌঁছে গিয়েছে ইসরো। কিন্তু এখনও মহাকাশে ভারতের কোন স্পেস ষ্টেশন নেই। কবে তৈরি হবে? এবার মিলল উত্তর।

images 5 3

সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের সম্মুখীন হয়ে কি জানানেন ইসরো প্রধান সোমনাথ। তিনি জানান শুক্রতে যাওয়ার প্রস্তুতির পর স্পেস ষ্টেশন নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে। আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যেই শুরু হয়ে যাবে সেই কাজ।

স্পেস স্টেশন তৈরি করবে ইসরো, শুরু প্রস্তুতি? 

images 4 4

তবে এই মুহূর্তে ইসরোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে। ইসরো শুরু করেছে গগনযান প্রকল্প। এই প্রকল্পে মহাকাশে পাঠানো হচ্ছে মানুষ। তা নিয়ে বেশ ব্যস্ত রয়েছে ইসরো। ফলে এই প্রকল্পের ব্যস্ততা শেষ হলে এবং তা সকল হলেই ভাবা হবে স্পেস ষ্টেশন নিয়ে। স্পেস ষ্টেশনের কাজ শেষ হলে। আবারও চাঁদে পাঠানো হবে ভারতের বাহনদের। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে ১৯৯৮ সালে আমেরিকা, রাশিয়া,কানাডা, জাপান, ও ইউরোপিয়ানদের যৌথ পরিকল্পনায় স্পেস ষ্টেশন তৈরি করা হয়েছিল। তবে ভারত যেহেতু একক উদ্যোগে তৈরি করবে স্পেস ষ্টেশন সেই কারনে ভারতের স্পেস ষ্টেশন কিন্তু অনেকটাই ছোট হবে তুলনামূলকভাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর