Note Exchange: ২০০০ এর নোট নিয়ে বিশেষ ঘোষণা, আজই বদলের শেষ তারিখ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০০০ টাকার নোট বদলের শেষ সময়সীমা ছিল চলতি বছরের 30 সেপ্টেম্বর। সেই সময় সীমা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। আজই ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ। তবে আজকের পর ও যদি নোট জমা দিতে না পারেন তাহলে কী করবেন? এই বিষয়ে বড় ঘোষণা করা হল রিসার্ভ ব্যাংকয়ের তরফ থেকে।

আরও পড়ুনঃ অসুর যখন ডেঙ্গু, কলকাতায় ফের মৃত্যু চারজনের

গত সপ্তাহের হিসেব অনুসারে মোট ২০০০ টাকার নোটের মধ্যে ফেরত এসেছিল ৯৬ শতাংশ টাকা। বাকি ৭ শতাংশের হিসেব প্রায় কোটিতে। সেই টাকার কিছু অংশ আজকের মধ্যে ব্যাঙ্কে জমা পরেছে কিন্তু এখনও বাজারে ঘুরে বেড়াচ্ছে বহু ২০০০ টাকার নোট। আর সেই অঙ্কও খুব একটা কম নয়।

২০০০ এর নোট নিয়ে বিশেষ ঘোষণা, কী জানাল RBI সার্কুলার
২০০০ এর নোট নিয়ে বিশেষ ঘোষণা, কী জানাল RBI সার্কুলার

তবে আপনি যদি এখনও ২০০০ টাকার নোট জমা না দিতে পারেন। কিংবা আপনি সেই নিয়ে চিন্তায় থাকেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্যই। আরবিআই সার্কুলারের তরফ থেকে জানানো হয়েছে আজকের পরেও ২০০০ টাকার নোট আপনি জমা দিতে পারবেন। তবে এই সুযোগ শুধু RBI-এর ১৯টি আঞ্চলিক অফিসেই উপলব্ধ।

২০০০ এর নোট নিয়ে বিশেষ ঘোষণা, কী জানাল RBI সার্কুলার

1684717782 note

RBI এর তরফ থেকে এও জানানো হয়েছে যে আপনি শুধু একবারে মাত্র ২০ হাজার টাকা জমা দিতে পারবেন। মানে আপনি একবারে মাত্র ১০টি নোট জমা দিতে পারবেন। তবে এই মুহুরতেই ২০০০ টাকার নোট আপনার কাছে থাকলে আপনি অপরাধি হিসেবে গন্য না হলেও সময় থাকতে আপনি নোট বদল করে দিন। কারন সময় কিন্তু আর খুব বেশী দিন নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত