নজরবন্দি ব্যুরো: চন্দ্রযান, সৌরযানের পর ফের এক নয়া প্রচেষ্টা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। শনিবার সকাল ১০ টা নাগাদ শ্রী হরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে গগনযানের ক্রু মডিউল উৎক্ষেপণ করা হয়। পূর্ব নির্ধারিত সময় আজ সকাল ৮ টা হলেও ইঞ্জিনে গণ্ডগোল থাকার কারণে কর্মসূচি স্থগিত রাখা হয়। এরপর ত্রুটি সংশোধন করে সফল উৎক্ষেপণ করা হয়। আরও এক ইতিহাস গড়ল ইসরো।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২১ অক্টোবর, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
জানা গিয়েছে, গগনযানকে টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১ এবং টেস্ট ভেহিকল ডেভেলপমেন্ট ফ্লাইন্ট নামেও ডাকা হচ্ছে। এটি মহাকাশচারীদের জন্য তৈরি ক্রু মডিউলটি বহন করেই সাড়ে ১৬ কিলোমিটার উপরে যাবে এবং এরপর বঙ্গোপসাগরে অবতরণ করবে। শনিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে গগনযান মিশনের টেস্ট ভেহিকল ডেভেলপমেন্ট ফ্লাইন্ট অথবা টিভি-ডি১ ফ্লাইটের উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। সেই মত কাউন্টডাউন শুরু হয়েছিল কিন্তু ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় নির্ধারিত সময়ের ৫ সেকেন্ড আগে উৎক্ষেপণ স্থগিত করে দেওয়া হয়। ইসরো ডিরেক্টর এস সোমনাথ জানান, ৬ সেকেন্ড আগেই ধরা পড়ে, ইঞ্জিনের ইগনিশন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। ইঞ্জিনের অস্বাভাবিক আচরণ দেখেই সেই সময় উড়ান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইঞ্জিনের ত্রুটি শুধরে এদিনই সকাল ১০ টায় গগনযানের উড়ানের সফল উৎক্ষেপণ হয়। শনিবার সকালে ইসরোর তরফে প্রথম জানানো হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় জ্বালানি থেকে শক্তি উৎপন্ন হয়নি। তাই মসৃণ ভাবে গগনযান উৎক্ষেপণের যে পরিকল্পনা ইসরো করেছিল, তা বাস্তবায়িত হয়নি। তবে পরিস্থিতি সামলে উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু করা হয়েছিল।

সূত্রে খবর, আপৎকালীন পরিস্থিতিতে মহাকাশচারীরা প্যারাসুটের মাধ্যমে নেমে আসতে পারবেন কি না তা খতিয়ে দেখার জন্য যে পরীক্ষা ইসরোর এই পরীক্ষা সফল হয়েছে। গগনযান থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট। পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়েছে বলেও জানিয়েছে ইসরো।
ইঞ্জিনে গণ্ডগোল, ত্রুটি কাটিয়ে সফল উৎক্ষেপণ গগনযানের, ইতিহাস গড়ল ISRO




