নজরবন্দি ব্যুরো: আজ ২১ অক্টোবর ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৯৪ তম দিন (অধিবর্ষে ২৯৫)। বছর শেষ হতে আরও ৭১ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৬৭- ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দেয়া প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় পল ইন্স।
১৯৫৬- আমেরিকান অভিনেত্রী এবং চিত্রনাট্যকার ক্যারি ফিশার।
১৯৪৩- পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও চলচ্চিত্রকার তারিক আলি।
১৯৪২- আমেরিকান অর্থনীতিবিদ ক্রিস্টোফার আলবার্ট সিমস।
১৯৩১- ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের নায়ক এবং চলচ্চিত্র পরিচালক শাম্মী কাপুর।
১৮৫১- বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার জর্জ ইউলিট।

মৃত্যু
২০১২- ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক যশ চোপড়া।
১৯৮৬- অস্ট্রেলীয় রাজনীতিবিদ এবং বিচারক ছিলেন লিওনেল মারফি।
১৯৬৬- বাঙালি চিত্র পরিচালক ও ক্যামেরাম্যান সুধীশ ঘটক।

ঘটনাবলী
১৯৮৪- আজকের দিনে বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।
১৯৫০- চীনা সেনারা তিব্বত দখল করে।
১৯৪৩- সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২১ অক্টোবর, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী




