নজরবন্দি ব্যুরো: আজ ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৯৩ তম দিন (অধিবর্ষে ২৯৪)। বছর শেষ হতে আরও ৭২ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৬৭- বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলী।
১৯৩৯- বাংলাদেশী বাঙালি রোম্যান্টিক কবি ওমর আলী।
১৯২০- বিখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী অখিলবন্ধু ঘোষ।
১৯১৪- বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ ভূপেশ গুপ্ত।
১৮৭১- বাঙালি কবি, গীতিকার এবং গায়ক অতুলপ্রসাদ সেন।

মৃত্যু
২০১২- বাংলাদেশের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক অলি আহাদ।
১৯৯২- চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির।
১৯৮৯- ইংরেজ অভিনেতা ও মঞ্চ নির্দেশক স্যার জন অ্যান্থনি কোয়েল।

ঘটনাবলী
২০০৫- বাংলাদেশের জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপে পরিগণিত হয়।
১৯৯২- আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৭০- আজকের দিনে সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৪৪- সোভিয়েট ইউনিয়নের বাহিনীর সাহায্যে যুগোশ্লাভিয়ার বাহিনী বেলগ্রেড মুক্ত করে।
১৯২২- ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য




