জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তাঁর দলকেই নাকি এখনও আমন্ত্রণ জানানো হয়নি। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এমনটাই দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম থেকেই তিন রাজ্যে এগিয়ে রয়েছ বিজেপি। দুই রাজ্যে কংগ্রেসকে হারিয়ে জয়ের পথে গেরুয়া শিবির।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন ফিকে হচ্ছে জোটের একতা। এবার বাংলার শাসক দল তৃণমূলকে আক্রমণ করে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
কংগ্রেসের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অখিলেশ যাদব। তাঁর কথায়, কংগ্রেস যদি মধ্যপ্রদেশ বিধানসভায় আসন ছাড়তে রাজি না হয়, তাহলে উত্তরপ্রদেশে বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট করবে না তাঁর দল।
নতুন সংসদ ভবন নিয়ে কম আলোচনা হয়নি। মোদী সরকারের ডাকা বিশেষ অধিবেশনেই পুরনো ভবনের অধ্যায় শেষ করা হয়েছে। এবার থেকে নতুন সংসদ ভবনে অধিবেশন বসবে। এবার এ নিয়েই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এই দিনে মোদীকে শুভেচ্ছাবার্তা দিতে ভোলেননি বিরোধীরা। যারা আগামী লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়ে 'ইন্ডিয়া' গঠন করেছে, সেই জোটের একাধিক নেতা টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।